উল্টো রথে
সত্যিই একদিন আমার টাইম মেশিন উড়ে গেল বাতাসেনবগুলো এলোমেলো ছড়িয়ে পড়ল- দূর গ্রহেআমি দৌড়তে থাকলাম- ঠিক যেভাবে সন্ধ্যা নামার আগেশিশুরা খেলার মাঠ থেকে মায়ের কাছে ফিরে আসেপ্রথমে শাদা চুলগুলো কালো হয়ে গেলেযে-সব শুক্রকণা ছড়িয়ে-ছিটিয়ে ছিল বিভিন্ন পাত্রেতারাও ছত্রখান হয়ে ভেঙে গেল-মায়ের জরায়ু যদিও আমার প্রথম পছন্দ, তবুপিতারাও বুঝে নিল তার অর্ধেক অংশএকটি কোষ, অথচ বিভক্ত

