ঈশ্বর ছুটিতে
মূল: অজিত কৌর; ইংরেজি : সুধীর; বাংলা : মজিদ মাহমুদ এক উনুন-তপ্ত নীরবতা। সূর্য আকাশের বুকে বাঁকানো ধনুকের মতো উল্টে আছে। সব কিছু জ্বালিয়ে খাক করে দিচ্ছে। যেন এক জ্বলন্ত চুল্লি। অসহ্য গরম ও স্যাঁতসেঁতে আদ্রতা! এমন তাতানো রোদ্দুর যে চারদিকে বোধহীন নিস্তব্ধতা। এমনকি চড়–ইয়ের কিচিরমিচির পর্যন্ত থেমে আছে। পাখিরাও ক্লান্ত, তৃষ্ণার্ত ও বাকহীন। এমন




