Author name: প্রাণজি বসাক

নবচেতনার বিবর্তনে দৃঢ় উচ্চারণ

যে সদাহাস্য মানুষটিকে একবার, হ্যাঁ একবারই দিল্লির ‘মুক্তধারা’ প্রায়ান্ধকার প্রাঙ্গনে আলোকময়তার সান্নিধ্যে পেয়েছিলাম, সেই বিকশিত কবি মানুষটিকে আবার কক্সবাজারের সমুদ্র সৈকতে কবিমঞ্চে পুনরায় পাবো তা ভাবতে পারিনি, একেবারে আকস্মিক। সুউচ্চ ঝাউবনরাজির স্নিগ্ধ মুগ্ধ মমতাসিক্ত পরিবেশে সবাই যখন মশগুল তখনই মাত্র দু’একটি বাক্য বিনিময়ে যে মানুষটি অতি দ্রুত বন্ধু হয়ে উঠলেন তিনি কবি বন্ধু মজিদ মাহমুদ।

নবচেতনার বিবর্তনে দৃঢ় উচ্চারণ Read More »

আপেল কাহিনি: মিথ ও মহাকাল

কবি মজিদ মাহমুদের ‘কবিতামালা’ (২০১৫) কাব্য সংকলনটি এক অনবদ্য গ্রন্থ। ‘কবিতামালার’ (২০১৫) দ্বিতীয় কাব্য ‘আপেল কাহিনি’ (২০০২)-ও নানা মাত্রায় উল্লেখযোগ্যতার দাবী রাখে। ‘আপেল কাহিনি’ (২০০২) কাব্যটির ২৬টি কবিতায় কবি মজিদ মাহমুদের সময় দেশ-কাল ও মহাকাল প্রকাশিত হয়েছে। প্রাচীনকালের পুঁথি থেকে আধুনিক কালের মহারণ চিত্রিত হয়েছে এক নতুন কালের কবিতার কুসুম। প্রস্ফুটিত সেই কবিতার সৌরভ উদ্ভাসিত

আপেল কাহিনি: মিথ ও মহাকাল Read More »

বন্ধুত্বের সরণী বেয়ে

কোনও কোনও দেখাও না দেখা, কোনও কোনও না দেখাও দেখার অধিক। মজিদ আমার সেই বন্ধুদের একজন যাদের সঙ্গে চোখের দেখার চেয়ে মনের দেখা অনেক বেশি। ১৯৯১-এ মজিদের সঙ্গে দেখা। বাংলাদেশে নির্বাচনী পর্যালোচনার জন্য গেছি। সাংবাদিকতা করি তখন। সাতদিনের থাকার মেয়াদ দাঁড়িয়েছিল ১৫ দিনে। যাঁদের জন্য তাদের মধ্যে মজিদ একজন। যতদূর মনে পড়ে, টি এস সি

বন্ধুত্বের সরণী বেয়ে Read More »

মাহফুজামঙ্গল : বিকল্প পাঠে এবাদতনামা ও কুরশিনামা

প্রকরণ -বিষয়-আঙ্গিক-ভাব আর ভাষার উপস্থাপনায় মাহফুজামঙ্গল, এবাদতনামা এবং কুরশিনামা ভিন্ন ঘরানার তিনটি গ্রন্থ’। প্রথম দুটি কাব্যগ্রন্থ, শেষেরটি উপন্যাস। মাহফুজামঙ্গল লিখেছেন আশির দশকের কবি মজিদ মাহমুদ, এবাদতনামা লিখেছেন ষাটের দশকের কবি ফরহাদ মজহার, কুরশিনামা লিখেছেন নব্বই দশকের কথা সাহিত্যিক জাকির তালুকদার। প্রকাশকাল যথাক্রমে – ১৯৮৯, ১৯৯১ এবং ২০০২। অবশ্য এখন আমার হাতে আছে মাহফুজামঙ্গলের চতুর্থ সংস্করণ-

মাহফুজামঙ্গল : বিকল্প পাঠে এবাদতনামা ও কুরশিনামা Read More »

মজিদ মাহমুদের কবিতার সুগভীর প্রেমানুভবের বহিঃপ্রকাশ

কবিতা কবির এক নিবিড় আত্মক্ষেত্র। যে ক্ষেত্রে বিচরণ করে কবি তুলে আনেন তাঁর মনন সমৃদ্ধ অনুভব। এই অনুভবের প্রতিটি অক্ষরে শিল্পীত হয় তাঁর বোধ, প্রেম, জীবনযাপনের সরল ও জটিল সারসত্যগুলি। চিরাচরিত চিন্তা ভাবনার উর্দ্ধে থেকে রচনা করেন কবিতার আশ্চর্য সুন্দর অবয়ব। নির্মাণ এবং সৃষ্টি কবিকে আত্মিক শুশ্রূষা দেয়। তার চেতনার স্তরে স্তরে প্রকাশ পায় অনালব্ধ

মজিদ মাহমুদের কবিতার সুগভীর প্রেমানুভবের বহিঃপ্রকাশ Read More »

মজিদ মাহমুদের কবিতা নান্দনিকতার ধারাভাষ্য

প্রতিভাসিক কবিতাজগতের একাগ্রতা ভেঙে তাকে নাট্যপ্রাণ বিশুদ্ধতা দেয় কবি। কিন্তু তবুও তিন জগতেই বিচরণ করে সেই – মানবসমাজকেই চিনে নেবার ও চিনিয়ে দেবার মুখ্যতম প্রয়োজনে আন্তরিক হয়ে ওঠে। লিরিক কবিও ত্রিভুবনচারী, কিন্তু তার বেলায় প্রকৃতি, সমাজ ও সময় অনুধ্যানকেই কেউ কাউকে প্রায় নির্বিশেষে ছাড়িয়ে মুখ্য হয়ে ওঠে না; অন্তত মানবসমাজের ঘনঘটায় প্রকৃতি ও সময়ভাবনা দূর-দুর্নিরীক্ষ্য

মজিদ মাহমুদের কবিতা নান্দনিকতার ধারাভাষ্য Read More »

কবি মজিদ মাহমুদ-এর কবিতা: অনুভব ও উপলব্ধির আত্মবোধন

কবি মজিদ মাহমুদের জন্ম ১৬ এপ্রিল, ১৯৬৬। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অন্তর্গত চরগড়গড়ি গ্রামে। ২০১৬-এর ১৬ এপ্রিল তারিখে কবির পঞ্চাশ বছর পূর্তিতে ‘পাবনা সাংস্কৃতিক পরিষদ’ কর্তৃক বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।। কবির জীবন ও সাহিত্য চর্চা নিয়ে অনেক গুণিজন মূল্যবান বক্তব্য উপস্থাপন করেছেন। বক্তব্যে উঠে এসেছে কবিতার রূপ-রূপান্তর ও বিষয় আঙ্গিকের বিচিত্র দিক। পাশাপাশি পঠিত

কবি মজিদ মাহমুদ-এর কবিতা: অনুভব ও উপলব্ধির আত্মবোধন Read More »

মজিদ মাহমুদের কবিতাবলী

এই কবিতাগুলোই আমি। আমার সময়। আমার দেশ ও মহাকাল। আমার মায়ের মৃত্যু ও পিতার অনুশাসন। প্রথম কন্যার জন্ম ও অসুস্থ  সন্তানের শিয়রে বসে থাকা। কৈশোর পেরোবার কালে কোনো এক মানবী ডেকেছিল দ্ব্যর্থ ইশারায়। এগুলো অবলম্বন করে জেগে আছে সোমপুর বিহারের সিদ্ধাচার্যগণ, গৌরাঙ্গকে ঘিরে বৈষ্ণব পদকর্তাগণ, রোসাং রাজ দরবারে পুঁথি হাতে বাঙালি কবিগণ, সেন দরবারে জয়দেব-

মজিদ মাহমুদের কবিতাবলী Read More »

মজিদ মাহমুদের উপন্যাস ও কিছু মুক্তচিন্তন

সংস্কৃতি মনস্ক মজিদ মাহমুদ (জন্ম: এপ্রিল ১৯৬৬) নামক মানুষটির প্রারম্ভিক পরিচয় দিতে হলে বলা যায় তিনি সম্প্রতি তাঁর যাপন-যাত্রায় একান্নটি বসন্ত অতিক্রান্ত করেছেন। দ্বিতীয় পর্যায়ে আর একটু বিশদ পরিচয় দেবার ক্ষেত্রে বলা যায় যে, এই একান্ন বসন্ত ঋতুর পরিক্রমার পর্বকালের মধ্যে প্রায় তিন দশককাল তিনি সাহিত্য সৃজনে মগ্নতাপস জীবন কাটিয়েছেন। এই সৃজনকালখণ্ডে তাঁর ঔরসজাত প্রকাশিত

মজিদ মাহমুদের উপন্যাস ও কিছু মুক্তচিন্তন Read More »

অভিশাপ দিলাম, মাহফুজা আরও জনপ্রিয় হোক

মুশকিলে পড়া গেল। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, নাম কিছু না, ওটা প্রতীকী ব্যাপার-স্যাপার। আদতে নাকি ‘নাম মানুষকে বড় করে না, মানুষই নামকে জাঁকাইয়া তোলে।’ অনুবাদে এই দাঁড়ায় যে, নামে কিছু যায় আসে না। নাম শুনে অথবা দেখে কিছু বোঝা যাবে না। কামই আসল কথা। কিন্তু আমাদের জ্ঞানেশ হুমায়ুন আজাদ যখন ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’

অভিশাপ দিলাম, মাহফুজা আরও জনপ্রিয় হোক Read More »