Author name: বিশ্বজিৎ ঘোষ

মাহফুজামঙ্গল লিখতে মেরুদন্ড একটু সোজা রাখতে হয়

মজিদ মাহমুদ কবি, তাঁর কবিতার বই ‘মাহফুজামঙ্গল’ আসলে প্রেম এবং প্রার্থনার কবিতা, নাকি প্রার্থনা ও প্রেমের কবিতা সেটি নিয়ে সংশয় আছে। কাকে আগে বসাব প্রেম নাকি প্রার্থনা? আমাদের বাংলাদেশে কবির তো অভাব নেই। এখানেও অনেক কবি আছেন, কারও কারও কণ্ঠস্বর সহসাই চেনা যায়। শুরুতেই চেনা যায়, কারও বা কণ্ঠস্বর চিনতে অনেক সময় লাগে, কারও বা

মাহফুজামঙ্গল লিখতে মেরুদন্ড একটু সোজা রাখতে হয় Read More »

মাহফুজামঙ্গল সমাজমঙ্গলে উত্তীর্ণ হতে পারে

এই ‘মাহফুজাটা’ কে, এই প্রসঙ্গটি কবিতাগুলি পড়তে গিয়ে আমার বারবার মাথায় এসেছে। মজিদ মাহমুদ বইয়ের শুরুতেই ভারতচন্দ্রের উদ্ধৃতি দিয়েছেন। আমাদের আলোচকবৃন্দ প্রায় সবাই বলেছেন যে, মঙ্গলকাব্যের যে মূল কথাটি বা মূলতত্ত্ব সেগুলো কিন্তু এই ‘মাহফুজামঙ্গল’-এ নেই। আমি এ ব্যাপারে দ্বিমত পোষণ করি না। তবে সেই সঙ্গে এই কথাও বলি, বাংলা কবিতার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে

মাহফুজামঙ্গল সমাজমঙ্গলে উত্তীর্ণ হতে পারে Read More »

মজিদ মাহমুদের কবিতা : পুষ্পিত জীবনের নিবিড় আঘ্রাণ

সাম্প্রতিক কবিতায় শব্দের সাম্রাজ্য জবরদখলের একটি প্রয়াস লক্ষ্য করা যায়। বাংলা কবিতার রাজনীতিতে এর প্রভাব সুখকর হয়নি। আমাদের কবিরা হয়ে পড়েন জনবিচ্ছিন্ন। ফাঁকা বুলির বৈচিত্যে পাঠকের ধৈর্য্য ধরে রাখতে পারেননি তাঁরা। ফলে রবীন্দ্রনাথের সেই ঠাট্টার ঝাঁটাই এখনো অব্যর্থ – পাঠকেরা বলে, ‘এ তো নয় সোজা/ বুঝি কি বুঝি নে সে বোঝা’। কবি ঠাকুরের পর রবির

মজিদ মাহমুদের কবিতা : পুষ্পিত জীবনের নিবিড় আঘ্রাণ Read More »

সময়ের নতুন সমিধ

কবিতাকে খুব কাছে পেতে চেয়ে কখনও কখনওকবিতার কাছ থেকে দূরে চলে যাই।কবিতাকে ভালোবাসি বলে পদ্মকেশরেরউৎসব হৃদয়ে উদ্ভাসিত। কবিতারপ্রতি ভালোবাসা ডেকে আনে ভালোবাসাহতশ্রী জীবনে, খরাদগ্ধ অবেলায় ঢালে জল।যেমন মৃন্ময়ী চন্ডালিকাআমাদের আঁজলায়। মজিদ মাহমুদ, কেমন তাঁর কবিতামালা। একজন সত্যিকারের কবির কবিতায় ঘৃণা, প্রেম, আক্রোশ, সমর্পণ সবই মিশে থাকে। অন্তরাত্মা কখনও সামাজিক বা রাজনৈতিক চলাচলে এমন অনেক কথা

সময়ের নতুন সমিধ Read More »

ঐতিহ্যের পুনর্জন্ম : মজিদ মাহমুদের কবিতা

কবিতা জীবনের সঙ্গে নানারকমের রোমাঞ্চকর অনুষঙ্গ জড়িয়ে পড়ে আপনা থেকেই। যেসব হয়তো একান্তই ব্যক্তিগত, কোনও কোনও সময় তার প্রকাশ জরুরি হয়ে ওঠে। কবি মজিদ মাহমুদ-এর কবিতা প্রসঙ্গ ভাবতে গিয়ে এমনই একটি রোমাঞ্চকর অনুষঙ্গ মাথায় এসে যাচ্ছে। এখন থেকে প্রায় আঠাশ বছর আগে প্রকাশিত (১৯৮৯) কবির প্রথম কবিতাগ্রন্থটির নাম ‘মাহফুজামঙ্গল’। পরবর্তী গ্রন্থগুলি ‘গোষ্ঠের দিকে’ (১৯৯৬), ‘বল

ঐতিহ্যের পুনর্জন্ম : মজিদ মাহমুদের কবিতা Read More »

প্রাবন্ধিক মজিদ মাহমুদও গভীর আকৃষ্ট করে

প্রথমেই একটি কথা সোজাসাপটা বলে নিই, বাংলাদেশের যে গুণী কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদকে নিয়ে দুই বাংলার অন্যতম এক যোগসূত্র কাগজ ‘কারুভাষ’ পত্রিকা বিশেষ সংখ্যা করছে সেই মজিদ মাহমুদের সঙ্গে আমার সামনাসামনি কখনো দেখা হয়নি। কারও সঙ্গে প্রত্যক্ষ পরিচয় না থাকলে কী তাঁর সম্পর্কিত বিশেষ সংখ্যায় কেন্দ্রবিন্দুর মানুষটির বিষয়ে কিছু লেখা উচিৎ ! দ্বিধা যে

প্রাবন্ধিক মজিদ মাহমুদও গভীর আকৃষ্ট করে Read More »

মাহফুজামঙ্গলের কবি

ইতিহাসের অমোঘ কার্যকারণ সূত্রে ধর্মভিত্তিক পূর্ব পাকিস্তান ভাষাভিত্তিক স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছিল। ভাষা সাহিত্যকে বহন করে। দেশ গঠনে, জনচেতনা উদ্দীপনে সাহিত্যিকের বড় দায় থাকে তাই। ধর্মভিত্তিতে যখন পূর্ব পাকিস্তান গঠিত হয়েছিল তখনও যেমন রাজনীতিকদের পাশাপাশি কবি সাহিত্যিকদের ভূমিকা ছিল, ভাষা ভিত্তিক বাংলাদেশ গঠনেও সাহিত্যিক, কবিদের সার্থক ভূমিকা ছিল। ১৯৪৮ সালের প্রথম দিকে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’

মাহফুজামঙ্গলের কবি Read More »

বেথেলহেমের পথে পথে : সভ্যতা ও নারীর আশ্রম

সভ্যতার প্রথম মুখ কোনটি?নারীর জরায়ু। যে সুড়ঙ্গ পথ দিয়ে দুনিয়ার কোটি কোটি আদমের জন্ম, মানুষের এই পৃথিবীতে। মানুষ দুই ধরনের। পুরুষ ও নারী। নারীই বহন করে জন্মের সকল ভার, ধারণ করে যাবতীয় কষ্ট, এবং জন্ম দেয় প্রাণী। প্রাণী বড় হয়ে হয় নারী ও পুরুষ। যে নারীর গর্ভে পুরুষ জন্ম নেয় বুকের দুগ্ধ পান করে হয়

বেথেলহেমের পথে পথে : সভ্যতা ও নারীর আশ্রম Read More »

মজিদ মাহমুদের কবিতা

সবাইকে শুভেচ্ছা জানাই। এই প্রোগ্রাম, এই আয়োজন নিশ্চয় প্রশংসনীয়। প্রচুর আলাপ ইতিমধ্যে হয়ে যাওয়ায় সুবিধা হয়েছে। আর স্যার আমাকে বলে দিয়েছেন বেশি বাড়াইও না। সংক্ষেপে শেষ কর।প্রথম থেকে সবাই যে কথা বলেছেন আমি তাদের সাথে একমত যে মজিদ মাহমুদের কবিতার সবচেয়ে বড় শক্তির দিক হল তাঁর কমিউনিকেটিভিটি যোগাযোগ তৈরির ক্ষমতা। এটা তাঁর সবচেয়ে বড় শক্তির

মজিদ মাহমুদের কবিতা Read More »

কবিতামালা : বাংলা-কবিতার নতুন ভুবন

কবি মজিদ মাহমুদ ‘কবিতামালা’ শিরোনামে তাঁর এগারটি কাব্যগ্রন্থ সম্প্রতি পাঠকের হাতে তুলে দিয়েছেন। ‘মাহফুজামঙ্গল’ (১৯৮৯) কাব্যগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে মজিদের কাব্যযাত্রা সূচিত হয়েছিল প্রায় তিন দশক আগে। গত বছর বইটির রজতজয়ন্তী উপলক্ষ্যে একটি অনুষ্ঠান হয়েছিল ঢাকায়; আর সে কারণে আমিও বইটির ওপর লিখেছিলাম। এই কবির সঙ্গে আমার পরিচয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ দিয়েই। পঁচিশ বছর কম

কবিতামালা : বাংলা-কবিতার নতুন ভুবন Read More »