ক্যালকাটা গোয়িং : ১
পর্ব-১ আমার জন্মের রাতে খুব ঝড় হয়েছিল, জ্যৈষ্ঠ মাসে ঠিক এমন ঝড় হয় না, ঈশান কোণ থেকে দিকচক্রবাল অন্ধকার করে উঠে এসেছিল মেঘ, কালবোশেখি ঝড়ের সঙ্গে ছিল তার মিল, ঘরের চালা উড়ে গিয়েছিল, জল-বাতাসের তেরচা ঝাপটায় মাটির দেওয়ালে ফাটল ধরেছিল—হয়তো সে-কারণে আমার জীবনীকারদের অনেকে বিশ্বাস করতে চায় নি ‘আমার জন্ম এগারই জ্যৈষ্ঠ।’ জ্যোতিষী বি. আর.
ক্যালকাটা গোয়িং : ১ Read More »









