Author name: কবির হুমায়ূন

মাহফুজামঙ্গল : বিকল্প পাঠে এবাদতনামা ও কুরশিনামা

প্রকরণ -বিষয়-আঙ্গিক-ভাব আর ভাষার উপস্থাপনায় মাহফুজামঙ্গল, এবাদতনামা এবং কুরশিনামা ভিন্ন ঘরানার তিনটি গ্রন্থ’। প্রথম দুটি কাব্যগ্রন্থ, শেষেরটি উপন্যাস। মাহফুজামঙ্গল লিখেছেন আশির দশকের কবি মজিদ মাহমুদ, এবাদতনামা লিখেছেন ষাটের দশকের কবি ফরহাদ মজহার, কুরশিনামা লিখেছেন নব্বই দশকের কথা সাহিত্যিক জাকির তালুকদার। প্রকাশকাল যথাক্রমে – ১৯৮৯, ১৯৯১ এবং ২০০২। অবশ্য এখন আমার হাতে আছে মাহফুজামঙ্গলের চতুর্থ সংস্করণ-

মাহফুজামঙ্গল : বিকল্প পাঠে এবাদতনামা ও কুরশিনামা Read More »

মজিদ মাহমুদের কবিতার সুগভীর প্রেমানুভবের বহিঃপ্রকাশ

কবিতা কবির এক নিবিড় আত্মক্ষেত্র। যে ক্ষেত্রে বিচরণ করে কবি তুলে আনেন তাঁর মনন সমৃদ্ধ অনুভব। এই অনুভবের প্রতিটি অক্ষরে শিল্পীত হয় তাঁর বোধ, প্রেম, জীবনযাপনের সরল ও জটিল সারসত্যগুলি। চিরাচরিত চিন্তা ভাবনার উর্দ্ধে থেকে রচনা করেন কবিতার আশ্চর্য সুন্দর অবয়ব। নির্মাণ এবং সৃষ্টি কবিকে আত্মিক শুশ্রূষা দেয়। তার চেতনার স্তরে স্তরে প্রকাশ পায় অনালব্ধ

মজিদ মাহমুদের কবিতার সুগভীর প্রেমানুভবের বহিঃপ্রকাশ Read More »

মজিদ মাহমুদের কবিতা নান্দনিকতার ধারাভাষ্য

প্রতিভাসিক কবিতাজগতের একাগ্রতা ভেঙে তাকে নাট্যপ্রাণ বিশুদ্ধতা দেয় কবি। কিন্তু তবুও তিন জগতেই বিচরণ করে সেই – মানবসমাজকেই চিনে নেবার ও চিনিয়ে দেবার মুখ্যতম প্রয়োজনে আন্তরিক হয়ে ওঠে। লিরিক কবিও ত্রিভুবনচারী, কিন্তু তার বেলায় প্রকৃতি, সমাজ ও সময় অনুধ্যানকেই কেউ কাউকে প্রায় নির্বিশেষে ছাড়িয়ে মুখ্য হয়ে ওঠে না; অন্তত মানবসমাজের ঘনঘটায় প্রকৃতি ও সময়ভাবনা দূর-দুর্নিরীক্ষ্য

মজিদ মাহমুদের কবিতা নান্দনিকতার ধারাভাষ্য Read More »

কবি মজিদ মাহমুদ-এর কবিতা: অনুভব ও উপলব্ধির আত্মবোধন

কবি মজিদ মাহমুদের জন্ম ১৬ এপ্রিল, ১৯৬৬। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অন্তর্গত চরগড়গড়ি গ্রামে। ২০১৬-এর ১৬ এপ্রিল তারিখে কবির পঞ্চাশ বছর পূর্তিতে ‘পাবনা সাংস্কৃতিক পরিষদ’ কর্তৃক বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।। কবির জীবন ও সাহিত্য চর্চা নিয়ে অনেক গুণিজন মূল্যবান বক্তব্য উপস্থাপন করেছেন। বক্তব্যে উঠে এসেছে কবিতার রূপ-রূপান্তর ও বিষয় আঙ্গিকের বিচিত্র দিক। পাশাপাশি পঠিত

কবি মজিদ মাহমুদ-এর কবিতা: অনুভব ও উপলব্ধির আত্মবোধন Read More »

মজিদ মাহমুদের কবিতাবলী

এই কবিতাগুলোই আমি। আমার সময়। আমার দেশ ও মহাকাল। আমার মায়ের মৃত্যু ও পিতার অনুশাসন। প্রথম কন্যার জন্ম ও অসুস্থ  সন্তানের শিয়রে বসে থাকা। কৈশোর পেরোবার কালে কোনো এক মানবী ডেকেছিল দ্ব্যর্থ ইশারায়। এগুলো অবলম্বন করে জেগে আছে সোমপুর বিহারের সিদ্ধাচার্যগণ, গৌরাঙ্গকে ঘিরে বৈষ্ণব পদকর্তাগণ, রোসাং রাজ দরবারে পুঁথি হাতে বাঙালি কবিগণ, সেন দরবারে জয়দেব-

মজিদ মাহমুদের কবিতাবলী Read More »

মজিদ মাহমুদের উপন্যাস ও কিছু মুক্তচিন্তন

সংস্কৃতি মনস্ক মজিদ মাহমুদ (জন্ম: এপ্রিল ১৯৬৬) নামক মানুষটির প্রারম্ভিক পরিচয় দিতে হলে বলা যায় তিনি সম্প্রতি তাঁর যাপন-যাত্রায় একান্নটি বসন্ত অতিক্রান্ত করেছেন। দ্বিতীয় পর্যায়ে আর একটু বিশদ পরিচয় দেবার ক্ষেত্রে বলা যায় যে, এই একান্ন বসন্ত ঋতুর পরিক্রমার পর্বকালের মধ্যে প্রায় তিন দশককাল তিনি সাহিত্য সৃজনে মগ্নতাপস জীবন কাটিয়েছেন। এই সৃজনকালখণ্ডে তাঁর ঔরসজাত প্রকাশিত

মজিদ মাহমুদের উপন্যাস ও কিছু মুক্তচিন্তন Read More »

অভিশাপ দিলাম, মাহফুজা আরও জনপ্রিয় হোক

মুশকিলে পড়া গেল। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, নাম কিছু না, ওটা প্রতীকী ব্যাপার-স্যাপার। আদতে নাকি ‘নাম মানুষকে বড় করে না, মানুষই নামকে জাঁকাইয়া তোলে।’ অনুবাদে এই দাঁড়ায় যে, নামে কিছু যায় আসে না। নাম শুনে অথবা দেখে কিছু বোঝা যাবে না। কামই আসল কথা। কিন্তু আমাদের জ্ঞানেশ হুমায়ুন আজাদ যখন ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’

অভিশাপ দিলাম, মাহফুজা আরও জনপ্রিয় হোক Read More »

মাহফুজামঙ্গল : একটি সাহসী আয়োজন

কাব্যের শিরোনামে ঐতিহ্যের আবহ সৃষ্টির চেষ্টা আছে, আয়োজনে আছে বন্দনার আবেশ, আছে আরাধ্যের সৃজনপ্রয়াস। মজিদ মাহমুদের‘মাহফুজামঙ্গল’ কাব্য সম্পর্কে এক নিঃশ্বাসে কথাগুলো বলা চলে। একগুচ্ছ পরীক্ষাকামী সনেট আর বেশ কিছু আন্তরিকতা-ভরা কবিতায় মাহফুজার নামে এই কাব্যে হয়েছে মাঙ্গলিক উচ্চারণ। কবি এখানে গায়েনদের মতো মাহফুজার নাম-সংকীর্তনে অক্লান্ত; জিকিরানদের মতো ওই এক নামের ধ্বনি তুলে বিভোরতায় যেন অর্ধচেতন।

মাহফুজামঙ্গল : একটি সাহসী আয়োজন Read More »

মজিদ মাহমুদ কবিতায় অনেকগুলো বিন্দুকে মেলাতে চেয়েছেন

মজিদ মাহমুদের কবিতার সামগ্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটি পরিপূর্ণ ধারণা লাভ করতে পারি। প্রত্যেকটি মানুষের কবিতা পাঠের একটা আলাদা ধাঁচ থাকে – যাঁরা কবিতা পড়েন তাঁরা সেই ধাঁচ থেকে কথা বলেন, তাই দেখা যাচ্ছে সবার মধ্যে কিছুটা ঐক্যের সুর রয়েছে অন্তত কয়েকটা প্রসঙ্গে। তাতে বলতেই হয়, আমাদের কবিতার বোধের ও অনুভবের মান এমন একটা পর্যায়ে

মজিদ মাহমুদ কবিতায় অনেকগুলো বিন্দুকে মেলাতে চেয়েছেন Read More »

মাহফুজামঙ্গল লিখতে মেরুদন্ড একটু সোজা রাখতে হয়

মজিদ মাহমুদ কবি, তাঁর কবিতার বই ‘মাহফুজামঙ্গল’ আসলে প্রেম এবং প্রার্থনার কবিতা, নাকি প্রার্থনা ও প্রেমের কবিতা সেটি নিয়ে সংশয় আছে। কাকে আগে বসাব প্রেম নাকি প্রার্থনা? আমাদের বাংলাদেশে কবির তো অভাব নেই। এখানেও অনেক কবি আছেন, কারও কারও কণ্ঠস্বর সহসাই চেনা যায়। শুরুতেই চেনা যায়, কারও বা কণ্ঠস্বর চিনতে অনেক সময় লাগে, কারও বা

মাহফুজামঙ্গল লিখতে মেরুদন্ড একটু সোজা রাখতে হয় Read More »