মাহফুজামঙ্গল : একটি সাহসী আয়োজন
কাব্যের শিরোনামে ঐতিহ্যের আবহ সৃষ্টির চেষ্টা আছে, আয়োজনে আছে বন্দনার আবেশ, আছে আরাধ্যের সৃজনপ্রয়াস। মজিদ মাহমুদের‘মাহফুজামঙ্গল’ কাব্য সম্পর্কে এক নিঃশ্বাসে কথাগুলো বলা চলে। একগুচ্ছ পরীক্ষাকামী সনেট আর বেশ কিছু আন্তরিকতা-ভরা কবিতায় মাহফুজার নামে এই কাব্যে হয়েছে মাঙ্গলিক উচ্চারণ। কবি এখানে গায়েনদের মতো মাহফুজার নাম-সংকীর্তনে অক্লান্ত; জিকিরানদের মতো ওই এক নামের ধ্বনি তুলে বিভোরতায় যেন অর্ধচেতন।
মাহফুজামঙ্গল : একটি সাহসী আয়োজন Read More »










