Author name: অদীপ ঘোষ

বছর পঁচিশ পরেও

একটি গ্রন্থের, বিশেষত একটি কাব্যগ্রšে’র মাত্র পঁচিশ বছর বয়সেই তাকে বিষয় করে একটি আলোচনা সংকলন প্রকাশিত হওয়া নিঃসন্দেহে গ্রন্থটির ও গ্রন্থকর্তার পক্ষে একটি গৌরবজনক ব্যাপার। ‘মাহফুজামঙ্গল’ ও তার কবি মজিদ মাহমুদ এই বিরলপ্রায় গৌরবের অধিকারী। যাঁদের উদ্যোগে এই আলোচনা-সংকলন প্রকাশিত হয়েছে তাঁদের মনে হয়েছে, ‘নারীপ্রেমের মোড়কে কবি এই গ্রন্থে’ একটি জাতির ভাষা ও সভ্যতার বিবর্তনের

বছর পঁচিশ পরেও Read More »

মজিদ মাহমুদ : কবির নিজস্ব স্বরই কবিতার ভাষাপ্রাঙ্গণ

আত্মসুখ এবং বিশ্লেষক ও অনুরাগী শব্দবন্ধে পাঠক প্রায়শই জড়িয়ে পড়েন। কবিতার মহত্তম উপাদানগুলি অক্ষরের শরীর নিয়ে শিল্পের যে ঘরানা তৈরি করে তার মধ্যেও যেন চেনা জীবনের অপ্রাপ্তি। সব কিছুর সঙ্গেই জড়িয়ে আছে প্রক্রিয়ার এক অমোঘ রীতি এবং নতুন কথনের নিরিখ। কল্পনার ভিতরে থাকে শিল্পীত জীবন এবং অনুভূতিতে থেকে যায় আন্তর্জাতিকতা। শুধুমাত্র বুদ্ধি সর্বস্বতা দিয়ে কবিতাকে

মজিদ মাহমুদ : কবির নিজস্ব স্বরই কবিতার ভাষাপ্রাঙ্গণ Read More »

বল উপাখ্যান : অপ্রত্যাশিত অভিজ্ঞতার সঙ্গে পরিচয়

বাংলা কবিতা এখনও তার ক্ষমতা হারিয়ে ফেলেনি, এখনও এ ভাষার এবং কবিতার পক্ষে অনেক কিছু করার আছে, মজিদ মাহমুদের ‘বল উপাখ্যান’ পড়তে গিয়ে এ কথাই মনে হচ্ছিল। সাম্প্রতিক বাংলা কবিতার ভাষার এত শক্তি থাকতে পারে, কবিতার বিষয় এত প্রগাঢ় হতে পারে, উল্লিখিত গ্রন্থটি পাঠ না করলে ধারণা অসম্পূর্ণ থেকে যেত। যদিও কবিতার বিষয় সৌন্দর্য সব

বল উপাখ্যান : অপ্রত্যাশিত অভিজ্ঞতার সঙ্গে পরিচয় Read More »

মজিদ মাহমুদের যৎসামান্য পাঠ-মূল্যায়ন

বাংলা সাহিত্যাঙ্গনে যাঁরা চিন্তাশীলতা, মনন ও শিল্পবোধের সমন্বয়ে স্বতন্ত্র অবস্থান গড়ে তুলেছেন, কবি মজিদ মাহমুদ তাঁদের অন্যতম। তিনি একাধারে কবি, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক—তবে তাঁর পরিচয়ের কেন্দ্রে রয়েছে একজন গভীর মননের কবি ও প্রাবন্ধিক সত্তা। তাঁর লেখালেখি ভাবনানির্ভর, ইতিহাসসচেতন এবং সমাজ ও সংস্কৃতির প্রশ্নে তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন।মজিদ মাহমুদের জন্ম বাংলাদেশের একটি গ্রামীণ জনপদে। শৈশব ও কৈশোরের জীবন-অভিজ্ঞতা

মজিদ মাহমুদের যৎসামান্য পাঠ-মূল্যায়ন Read More »

নমঃ মাহফুজায় শান্তায়

মজিদ মাহমুদ আশির দশকের বাংলা কবিতার আকাশে এক উজ্জ্বল নক্ষত্র। ‘মাহফুজামঙ্গল’তাঁর প্রথম কবিতার বই। বইটির প্রকাশকাল ১৯৮৯ হলেও ক্রমপরিক্রমার বিবেচনায় কবি মজিদ মাহমুদকে আশির দশকেই স্থান দিতে হয়। তবে মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্রের হাতে মঙ্গলকাব্যের ধারার যে পদার্পতন ঘটে, সে পর্দার পুনরুন্মোচন হয় মজিদ মাহমুদের হাতে। মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি বিশেষ বৈশিষ্ট্যকে ধারণ করে মঙ্গলকাব্যধারা

নমঃ মাহফুজায় শান্তায় Read More »

কবি মজিদ মাহমুদ : মৌলিক পথের অনুসন্ধানী

সমুদ্রতটে বসে কথা হয়েছিল, কিংবা নগর থেকে সমুদ্র নগরে যেতে যেতে ‘উদ্ভট সব’‘অভিমানী’ পথে সরস সংলাপে দুজনে মিশে গেলাম সাহিত্যের বাঁকে বাঁকে। এ পথ হারা পথিক নয়, পথে পথে অনাদরে, বেড়ে ওঠা বাংলা সাহিত্যের পরম উৎকর্ষের ‘নঞ’বাদিতায় পল্লীর প্রান্তে নগ্ন পথে পথ চলা নারীর। সৌন্দরে‌্যর অবলোকন পড়েছিল ঘাসের উপর, শিশির স্নাত শস্য ভূমি, ফসলে ফসলে

কবি মজিদ মাহমুদ : মৌলিক পথের অনুসন্ধানী Read More »

নবচেতনার বিবর্তনে দৃঢ় উচ্চারণ

যে সদাহাস্য মানুষটিকে একবার, হ্যাঁ একবারই দিল্লির ‘মুক্তধারা’ প্রায়ান্ধকার প্রাঙ্গনে আলোকময়তার সান্নিধ্যে পেয়েছিলাম, সেই বিকশিত কবি মানুষটিকে আবার কক্সবাজারের সমুদ্র সৈকতে কবিমঞ্চে পুনরায় পাবো তা ভাবতে পারিনি, একেবারে আকস্মিক। সুউচ্চ ঝাউবনরাজির স্নিগ্ধ মুগ্ধ মমতাসিক্ত পরিবেশে সবাই যখন মশগুল তখনই মাত্র দু’একটি বাক্য বিনিময়ে যে মানুষটি অতি দ্রুত বন্ধু হয়ে উঠলেন তিনি কবি বন্ধু মজিদ মাহমুদ।

নবচেতনার বিবর্তনে দৃঢ় উচ্চারণ Read More »

আপেল কাহিনি: মিথ ও মহাকাল

কবি মজিদ মাহমুদের ‘কবিতামালা’ (২০১৫) কাব্য সংকলনটি এক অনবদ্য গ্রন্থ। ‘কবিতামালার’ (২০১৫) দ্বিতীয় কাব্য ‘আপেল কাহিনি’ (২০০২)-ও নানা মাত্রায় উল্লেখযোগ্যতার দাবী রাখে। ‘আপেল কাহিনি’ (২০০২) কাব্যটির ২৬টি কবিতায় কবি মজিদ মাহমুদের সময় দেশ-কাল ও মহাকাল প্রকাশিত হয়েছে। প্রাচীনকালের পুঁথি থেকে আধুনিক কালের মহারণ চিত্রিত হয়েছে এক নতুন কালের কবিতার কুসুম। প্রস্ফুটিত সেই কবিতার সৌরভ উদ্ভাসিত

আপেল কাহিনি: মিথ ও মহাকাল Read More »

বন্ধুত্বের সরণী বেয়ে

কোনও কোনও দেখাও না দেখা, কোনও কোনও না দেখাও দেখার অধিক। মজিদ আমার সেই বন্ধুদের একজন যাদের সঙ্গে চোখের দেখার চেয়ে মনের দেখা অনেক বেশি। ১৯৯১-এ মজিদের সঙ্গে দেখা। বাংলাদেশে নির্বাচনী পর্যালোচনার জন্য গেছি। সাংবাদিকতা করি তখন। সাতদিনের থাকার মেয়াদ দাঁড়িয়েছিল ১৫ দিনে। যাঁদের জন্য তাদের মধ্যে মজিদ একজন। যতদূর মনে পড়ে, টি এস সি

বন্ধুত্বের সরণী বেয়ে Read More »

মাহফুজামঙ্গল : বিকল্প পাঠে এবাদতনামা ও কুরশিনামা

প্রকরণ -বিষয়-আঙ্গিক-ভাব আর ভাষার উপস্থাপনায় মাহফুজামঙ্গল, এবাদতনামা এবং কুরশিনামা ভিন্ন ঘরানার তিনটি গ্রন্থ’। প্রথম দুটি কাব্যগ্রন্থ, শেষেরটি উপন্যাস। মাহফুজামঙ্গল লিখেছেন আশির দশকের কবি মজিদ মাহমুদ, এবাদতনামা লিখেছেন ষাটের দশকের কবি ফরহাদ মজহার, কুরশিনামা লিখেছেন নব্বই দশকের কথা সাহিত্যিক জাকির তালুকদার। প্রকাশকাল যথাক্রমে – ১৯৮৯, ১৯৯১ এবং ২০০২। অবশ্য এখন আমার হাতে আছে মাহফুজামঙ্গলের চতুর্থ সংস্করণ-

মাহফুজামঙ্গল : বিকল্প পাঠে এবাদতনামা ও কুরশিনামা Read More »