Author name: মোশতাক আহমদ

মোশতাক আহমদ, জন্ম : ৪ জানুয়ারি ১৯৬৮। লেখকের বইপত্র- কবিতার বই : সড়ক নম্বর দুঃখ বাড়ি নম্বর কষ্ট (১৯৮৯) দিয়ে লেখালিখির সূচনা। লিখেছেন কবিতা, গল্প, প্রবন্ধ ও উপন্যাস। উল্লেখযোগ্য কবিতার বই : ‘মেঘপুরাণ’, ‘ভেবেছিলাম চড়ুইভাতি’, ‘বুকপকেটে পাথরকুচি’, ডুবোজাহাজের ডানা’। অনুবাদ কবিতার বই : ‘যাই ভেসে দূর দেশে’, স্মৃতিপাঠের বই : ‘গণস্বাস্থ্য কেন্দ্রের গল্প : পাবলিক হেলথের প্রথম পাঠ’ এবং ‘অক্ষরবন্দি  জীবন’; উল্লেখযোগ্য উপন্যাস ‘ঝিনুক নীরবে সহো’। এই উপন্যাসকে ঘিরে সৃষ্টি করেছেন গবেষণার এক  মনোরঞ্জক নিদর্শন ‘আবুল হাসান ও ঝিনুকের সন্ধানে। শিক্ষাজীবন : মির্জাপুর ক্যাডেট কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ- ব্র্যাক বিশ্ববিদ্যালয়। পেশা : জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও উন্নয়ন কর্মী। ঢাকায় বসবাস করেন। ইমেইল: aha.mostaque@gmail.com

পাতাঝরাদিনে

ফিনিক্স আয়নায় তাকিয়ে দেখি কিছু ছাই উড়ছে ফিরছে শরীরে ওদের আস্তর সাবানের ফেনার মতো সামনে পাথুরে দেয়াল আমার তো দেয়ালে পিঠ ডানে বামে আধখোলা দরোজা জানালা আয়নায় তাকিয়ে দেখি আমার যে চোখ নাই কান নাই মুখ নাই দেখাবার বলবার তোমাদের পানে চাহি নেই কোনো উৎপাত পারদের পিঠে লেপা বেলজিকা কাচ বলে পুড়ে গেছ তুমি আজ

পাতাঝরাদিনে Read More »

উত্তর আমেরিকা আবৃত্তি উৎসব : মানবিক বোধে উচ্চারিত হল শান্তির গান

উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক চর্চার ধারাকে সমৃদ্ধ করতে অনুষ্ঠিত হয়ে গেল পঞ্চমবারের মতো উত্তর আমেরিকা আবৃত্তি উৎসব ২০২৫। চলতি বছরের ২রা, ৩রা ও ৪ঠা মে অনুষ্ঠিত অন্তর্জালে আয়োজিত এই উৎসবে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহর থেকে অংশ নেন অর্ধশতাধিক বাচিকশিল্পী ও আবৃত্তিপ্রেমী, কবি, সংগীতশিল্পী ও নৃত্যশিল্পী। আর অন্তর্জালে যুক্ত হন অসংখ্য দর্শক ও

উত্তর আমেরিকা আবৃত্তি উৎসব : মানবিক বোধে উচ্চারিত হল শান্তির গান Read More »

যেখানে চিঠিরা ঘুমিয়ে থাকে

সকালের আলোটা তখনও ধানের ক্ষেতে লুটোপুটি করছে, কুয়াশার পর্দা ভেদ করে সে আলো যেন ঘুমভাঙা গ্রামজীবনের গায়ে মাখা সোনালি গল্প হয়ে দাঁড়ায়। মা তখন গোয়ালঘর থেকে গরুর দুধ দোয়েন, কাঁসার পাতিলে ধাতব শব্দ বাজে। দুধের পাতিলে শিশিরের ফোঁটা মিশে যেত, যেন প্রকৃতি নিজেই চোখের জল ঝরাচ্ছে আমাদের ঘরের পাশে দাঁড়িয়ে। সেদিনও মা বলেছিলেন, “তোর বাবার

যেখানে চিঠিরা ঘুমিয়ে থাকে Read More »

শিল্প সমালোচনার দৃষ্টিকোন: প্রাসঙ্গিক ভাবনা

শিল্পচর্চার সাথে সমালোচনার প্রসঙ্গটিও পিঠাপিঠি। শিল্পের বিভিন্ন শাখার যে চর্চা আমরা চারপাশে লক্ষ্য করি তার সমালোচনা যেমন থাকে তেমনি থাকে অনেক নেতিবাচক মন্তব্য-মতামতও। তা আদৌ শিল্প কিনা এমন সংশয়ও কানে বাজে। এসব মতামত বোদ্ধা থেকে সাধারণ দর্শক শ্রোতার কাছ থেকেও আসে। যারা এমন মন্তব্য পোষণ করেন তাদের শিল্প সম্পর্কে নিশ্চয় কোনো পূর্ব ধারণা বা নিজস্ব

শিল্প সমালোচনার দৃষ্টিকোন: প্রাসঙ্গিক ভাবনা Read More »

অস্তিত্ববাদ : ‘বিয়িং অ্যান্ড নাথিংনেস’ গ্রন্থের প্রেক্ষাপট

অস্তিত্ববাদ (Existentialism) হল এমন একটি দর্শন, যা মানুষের অস্তিত্ব, স্বাধীনতা এবং পৃথিবীতে তার অর্থ নিয়ে গভীর দৃষ্টিকোণ থেকে চিন্তা করে। এই দর্শনের মূল কেন্দ্রে থাকে মানব অস্তিত্বের একাকিত্ব এবং তার স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। অস্তিত্ববাদই একমাত্র মতবাদ যা মানুষের অস্তিত্ব সম্পর্কীয় অতিবাস্তব সমস্যা নিয়ে আলোচনা করে। অস্তিত্ববাদীদের মতে দর্শন অবাস্তব, বিমূর্ত বা কাল্পনিক কোনো কিছুর

অস্তিত্ববাদ : ‘বিয়িং অ্যান্ড নাথিংনেস’ গ্রন্থের প্রেক্ষাপট Read More »

রাস্তায় হেঁটে যাচ্ছেন নগ্ন বাকীবিল্লাহ

সবই ঠিক আছে এই ফ্ল্যাটের শুধু একটা দিক… মুখের মধ্যে গরুর মাংস আটকে যাওয়ায় শেষ করতে পারেন না বাক্য বাকীবিল্লাহ। অমরাবতী হোম লিমিটেডের মালিক আহমেদ মকবুল তাকিয়ে আছেন বাকীবিল্লার দিকে। বাকীকিল্লাহ কি সমস্যা খুঁজে পেয়েছেন, জানার জন্য মুখিয়ে আছেন। মনে মনে বিরক্তির এক শেষ। কিন্তু মুখে হালকা স্মিত হাসি ঝুলিয়ে রাখছেন। ক্রেতা লক্ষী। কিনতে আসলে

রাস্তায় হেঁটে যাচ্ছেন নগ্ন বাকীবিল্লাহ Read More »

শূন্যতা জানতে হলে

শূন্যতা জানতে হলে মনে করুন- কোনো এক পরাযান টানতে টানতে তোলা হল মহাকাশের সিংহাসনে, তারপর উড়াল খড়ের মতো; মায়া মুছে দেখো- কোনো ছায়া নেই, অস্তি নেই। হয়তো সকলে চায় বৃষ্টি, বা তুলার মতো কিছু, কিন্তু কোনোটাই দেখা যাবে না। দেখবেন শুধু ঝরছে শূন্যতা! স্মৃতিরূপ জাদুবিশ্বাসের কলে ধানের শব্দ খইয়ের মতো ফুটে অগ্নিঝরা ধান শিকার সন্ধানে

শূন্যতা জানতে হলে Read More »

নদীগণ

নদীগণ প্রতিটা পুরুষ তার হৃদয়ে নদী খনন করে কারো নদী গভীর, কারো নদী অগভীর কারো কারো আবার শুকনো আমার আছে ছোট নদী। নদীসমূহ সাগরে পতিত হয় আমার গেছে শুকিয়ে শুকনো নদীর ধারা পায় কি দরিয়ার মিলন হাঁটু বয়সে কাটতাম সাঁতার ভয় ছিল না স্রোতের এখন নামি না জলে শুনেছি নারীর মুখে জলহীন নদীতে ডুবে যায়

নদীগণ Read More »

‘মেমোরিয়াল ক্লাব’ : একটি পাঠ পর্যালোচনা

বাংলাদেশের আশির দশকের একজন শক্তিমান কবি মজিদ মাহমুদ (জ. ১৯৬৬)। কিশোর কবিতার বই ‘বৌটুবানী ফুলের দেশে’ (১৯৮৫) লিখে লেখালেখিতে আত্মপ্রকাশ করলেও মূলত তাঁর শুরু হয়েছিল গল্প দিয়ে। প্রথম গল্পগ্রন্থ ‘মাকড়সা ও রজনীগন্ধা’ (১৯৮৬)। এর প্রায় তিরিশ বছর পরে দ্বিতীয় গল্পগ্রন্থ ‘সম্পর্ক’ (২০১৬) প্রকাশিত হয়। প্রথম কাব্য ‘মাহফুজামঙ্গল’ (১৯৮৯) দিয়েই তিনি কবি হিসেবে খ্যাতির শীর্ষে আরোহন

‘মেমোরিয়াল ক্লাব’ : একটি পাঠ পর্যালোচনা Read More »

মজিদ মাহমুদের কবিতা : সামগ্রিক জীবনের অভিজ্ঞতা

আজ কবি মহীবুল আজিজ এর ৬৩তম জন্মদিন। গল্প-উপন্যাস-কাব্য-প্রবন্ধ-গবেষণা-অনুবাদ ইত্যাদি মিলিয়ে চল্লিশের অধিক গ্রন্থের রচয়িতা। গত ১৬ এপ্রিল ছিল কবি মজিদ মাহমুদ এর জন্মদিন। মজিদ মাহমুদের কবিতা নিয়ে মহীবুল আজিজের লেখাটি প্রকাশের মাধ্যমে ‘আশ্রম সংলাপে’র পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ২০১৯-এর জুলাইয়ে লেখা কবি মজিদ মাহমুদের ‘কাব্যসমুচ্চয়’-এর ভূমিকাংশটুকু সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে পড়লে এটিকেই বরং একটি পরিপূর্ণ কবিতা বলে

মজিদ মাহমুদের কবিতা : সামগ্রিক জীবনের অভিজ্ঞতা Read More »