Author name: কৃষ্ণেন্দু মজুমদার

মজিদ মাহমুদের কবিতা-স্বপ্ন ও বাস্তবের এক আশ্চর্য পরিভ্রমণ

বিষয় যদি হয় কবিতা এবং প্রসঙ্গ ওপার বাংলার কোনও কবি তবে কথা বলা নিঃসন্দেহে কঠিন হয়ে পড়ে। সমস্যা অন্য কিছু নয়, সমস্যা অপরিচয়ের, ঘনিষ্ঠভাবে চেনা জানার। বাঁধা ‘কাঁটাতারের’-শুধু সীমান্তে নয়, আমাদের জীবনে-মননে, চিন্তা-চেতনায়। সঙ্গতভাবেই মনে পড়ে কবির সেই বিখ্যাত উক্তি, ‘মাঝে মাঝে গেছি আমি ও পাড়ার প্রাঙ্গণের ধারে / ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল

মজিদ মাহমুদের কবিতা-স্বপ্ন ও বাস্তবের এক আশ্চর্য পরিভ্রমণ Read More »

ভালোবাসা যদি ভালোবাসা পেয়ে থাকে ….(মজিদ মাহমুদের কবিতায় প্রেমভাষ্য নিয়ে কিছু কথা)

সে ছিলো গুটি বাঁধার দিন, গুটি কাটার দিনও বটে। আসলে সব সম্পর্কই লার্ভা, শুককীট, মূককীট থেকে ডানা মেলে ক্রমে ওড়ার ক্লান্তি নিয়ে চালসে মেরে যায় একদিন। ধূপের গন্ধ দম বন্ধ করে দেয়। অনেক রঙের আসরে হঠাৎ করেই একটুকরো বর্ণহীন নির্জনতা চেয়ে বসি আমরা। যে প্রেমের হাতে ধরা দেব বলে আজীবন বসে রইলাম, সেই প্রেমই একদিন

ভালোবাসা যদি ভালোবাসা পেয়ে থাকে ….(মজিদ মাহমুদের কবিতায় প্রেমভাষ্য নিয়ে কিছু কথা) Read More »

মাহফুজার শব্দশরীর প্রকৃতির মতোই শুদ্ধ

তখনও প্রকৃতির শুদ্ধতার বাইরে বিকল্প কোনও ঘোর দেখিনি। তখনও বুঝতে শিখিনি শিল্পের শুদ্ধতা। শীতের সকালে কুয়াশা ভেদ করে জেগে ওঠা গ্রাম দেখতে দেখতে বেড়ে উঠছি তখন। খালি পায়ে ঘাসের শিশির মাড়িয়ে বেড়ে উঠছি। বেড়ে উঠছি চৈত্রের কাঠফাটা রৌদ্রে মাটির সোঁদা গন্ধ শুঁকে। আবার কখনওবা তুমুল বৃষ্টিতে কৈশোর ধুয়ে নিচ্ছি। এমনকি যৌবনের শুরুতে শুদ্ধ জোছনা ধরব

মাহফুজার শব্দশরীর প্রকৃতির মতোই শুদ্ধ Read More »

কবির প্রজ্ঞা, সাংবাদিকের মনন

অল্প কয়েকদিন আগে ‘কারুভাষ’ সম্পাদক মানসী কীর্তনীয়া হাতে তুলে দিলেন মজিদ মাহমুদের ‘নির্বাচিত প্রবন্ধ’। মজিদের কোন লেখা এর আগে পড়িনি। বন্ধু রফিকউল্লাহ খান সম্পাদিত ‘বাংলাদেশের তিন দশকের কবিতা’ সংকলন গ্রন্থের তাঁর তিনটি কবিতা পড়েছিলাম (‘মাতাল ডোম’, ‘অভিজ্ঞান’, ‘গাছ জীবন’)। ফলে, মজিদের নির্বাচিত প্রবন্ধটি পড়বার আগে একটু প্রস্তুতি নিতে হয়। তার কারণ, মজিদ মূলতঃ কবি। আর

কবির প্রজ্ঞা, সাংবাদিকের মনন Read More »

কাটাপড়া মানুষ : কবির দায়বদ্ধতা

বর্তমানে যাঁরা কবিতা চর্চা করছেন, তাঁদের মধ্যে মজিদ মাহমুদ একজন অন্যতম শক্তিমান কবি। উনিশশো আশির দশকে ‘মাহফুজামঙ্গল’ কাব্যের মাধ্যমে তিনি বাংলা কাব্যাঙ্গনে আগমন করেন। পর্যায়ক্রমে তিনি অনেকগুলো কাব্যগ্রন্থ রচনা করেছেন। প্রতিটি গ্রšে’ পাঠক মজিদ মাহমুদকে নতুনভাবে আবিষ্কার করছেন। কাব্য রচনার গতানুগতিক ধারা সচেতনভাবে পরিহার করে মজিদ মাহমুদ নতুন বিষয়কে পাঠকের সামনে নতুনভাবে উপস্থাপন করছেন।তাই পাঠককুল

কাটাপড়া মানুষ : কবির দায়বদ্ধতা Read More »

বছর পঁচিশ পরেও

একটি গ্রন্থের, বিশেষত একটি কাব্যগ্রšে’র মাত্র পঁচিশ বছর বয়সেই তাকে বিষয় করে একটি আলোচনা সংকলন প্রকাশিত হওয়া নিঃসন্দেহে গ্রন্থটির ও গ্রন্থকর্তার পক্ষে একটি গৌরবজনক ব্যাপার। ‘মাহফুজামঙ্গল’ ও তার কবি মজিদ মাহমুদ এই বিরলপ্রায় গৌরবের অধিকারী। যাঁদের উদ্যোগে এই আলোচনা-সংকলন প্রকাশিত হয়েছে তাঁদের মনে হয়েছে, ‘নারীপ্রেমের মোড়কে কবি এই গ্রন্থে’ একটি জাতির ভাষা ও সভ্যতার বিবর্তনের

বছর পঁচিশ পরেও Read More »

মজিদ মাহমুদ : কবির নিজস্ব স্বরই কবিতার ভাষাপ্রাঙ্গণ

আত্মসুখ এবং বিশ্লেষক ও অনুরাগী শব্দবন্ধে পাঠক প্রায়শই জড়িয়ে পড়েন। কবিতার মহত্তম উপাদানগুলি অক্ষরের শরীর নিয়ে শিল্পের যে ঘরানা তৈরি করে তার মধ্যেও যেন চেনা জীবনের অপ্রাপ্তি। সব কিছুর সঙ্গেই জড়িয়ে আছে প্রক্রিয়ার এক অমোঘ রীতি এবং নতুন কথনের নিরিখ। কল্পনার ভিতরে থাকে শিল্পীত জীবন এবং অনুভূতিতে থেকে যায় আন্তর্জাতিকতা। শুধুমাত্র বুদ্ধি সর্বস্বতা দিয়ে কবিতাকে

মজিদ মাহমুদ : কবির নিজস্ব স্বরই কবিতার ভাষাপ্রাঙ্গণ Read More »

বল উপাখ্যান : অপ্রত্যাশিত অভিজ্ঞতার সঙ্গে পরিচয়

বাংলা কবিতা এখনও তার ক্ষমতা হারিয়ে ফেলেনি, এখনও এ ভাষার এবং কবিতার পক্ষে অনেক কিছু করার আছে, মজিদ মাহমুদের ‘বল উপাখ্যান’ পড়তে গিয়ে এ কথাই মনে হচ্ছিল। সাম্প্রতিক বাংলা কবিতার ভাষার এত শক্তি থাকতে পারে, কবিতার বিষয় এত প্রগাঢ় হতে পারে, উল্লিখিত গ্রন্থটি পাঠ না করলে ধারণা অসম্পূর্ণ থেকে যেত। যদিও কবিতার বিষয় সৌন্দর্য সব

বল উপাখ্যান : অপ্রত্যাশিত অভিজ্ঞতার সঙ্গে পরিচয় Read More »

মজিদ মাহমুদের যৎসামান্য পাঠ-মূল্যায়ন

বাংলা সাহিত্যাঙ্গনে যাঁরা চিন্তাশীলতা, মনন ও শিল্পবোধের সমন্বয়ে স্বতন্ত্র অবস্থান গড়ে তুলেছেন, কবি মজিদ মাহমুদ তাঁদের অন্যতম। তিনি একাধারে কবি, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক—তবে তাঁর পরিচয়ের কেন্দ্রে রয়েছে একজন গভীর মননের কবি ও প্রাবন্ধিক সত্তা। তাঁর লেখালেখি ভাবনানির্ভর, ইতিহাসসচেতন এবং সমাজ ও সংস্কৃতির প্রশ্নে তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন।মজিদ মাহমুদের জন্ম বাংলাদেশের একটি গ্রামীণ জনপদে। শৈশব ও কৈশোরের জীবন-অভিজ্ঞতা

মজিদ মাহমুদের যৎসামান্য পাঠ-মূল্যায়ন Read More »

নমঃ মাহফুজায় শান্তায়

মজিদ মাহমুদ আশির দশকের বাংলা কবিতার আকাশে এক উজ্জ্বল নক্ষত্র। ‘মাহফুজামঙ্গল’তাঁর প্রথম কবিতার বই। বইটির প্রকাশকাল ১৯৮৯ হলেও ক্রমপরিক্রমার বিবেচনায় কবি মজিদ মাহমুদকে আশির দশকেই স্থান দিতে হয়। তবে মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্রের হাতে মঙ্গলকাব্যের ধারার যে পদার্পতন ঘটে, সে পর্দার পুনরুন্মোচন হয় মজিদ মাহমুদের হাতে। মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি বিশেষ বৈশিষ্ট্যকে ধারণ করে মঙ্গলকাব্যধারা

নমঃ মাহফুজায় শান্তায় Read More »