Author name: কামরুল ইসলাম

কামরুল ইসলাম, জন্ম কুষ্টিয়া জেলার ফিলিপনগর গ্রামে। ইংরেজি ভাষা ও সাহিত্যের অধ্যাপক। সর্বশেষ রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন দ্বিভাষিক কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও ছোটগল্পকার। কাব্যগ্রন্থ: দ্বিধাান্বিত সুখে আছি যমজ পিরিতে (১৯৯৯), ঘাসবেলাকার কথা (২০০১), যৌথ খামারের গালগল্প (২০০৬), সেইসব ঝড়ের মন্দিরা (২০০৮ ), চারদিকে শব্দের লীলা (২০১০), অবগাহনের নতুন কৌশল (২০১১), মন্ত্রপড়া সুতোর দিকে হাওয়া (২০১৪), দীর্ঘশ্বাসের সারগাম (২০১৬), বিহঙ্গখচিত লন্ঠন (২০১৭), নির্বাচিত কবিতা (২০১৯), কিছুটা ভোর, বাতাসের গদ্যসহ (২০২০, কলকাতা), আগাছার ইন্দ্রজাল (২০২১), গোপাল সাঁইয়ের কবিতা ( ২০২২) ছোটগল্প: বিনির্মিত ভাসান, জল থেকে জলে ( ২০২০) প্রবন্ধগ্রন্থ: কবিতার বিনির্মাণ ও অন্যান্য (২০০৯), রবীন্দ্রনাথ: বিচিত্রের দূত (২০১৩), কবিতার স্বদেশ ও বিশ্ব (২০১৫), কবি ও কবিতা: কবিতার আলো ও আঁধার (২০১৮), রবীন্দ্রনাথ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ (২০২১), কবিতার রংরক্ত, নিমগ্ন করতল (২০২৪)।

জোনাকির রক্ত মাখা আগুনের নকশা

অন্ধ ডেভিডের প্রেমপত্র একটি মাইক্রো জলজাহাজের উপস্থিতি আমি টের পাই আমার নির্জন কক্ষের অন্ধকার সমুদ্রে— আর একটি শব্দ শুনি ‘আমি ক্যাপ্টেন ডেভিড, আমাকে সাহায্য করে একটি বিচক্ষণ জার্মান শেফার্ড। আমি প্রায় অন্ধ।’ মধ্যরাতের ডেকে নেমে আসে আকাশের আবাবিল আর কল্কে ফুলের নির্জন গন্ধের বাতাসে লেখা হয়— ‘জাহাজখানি একদিন আ্যামিবাদের অট্টালিকা থেকে ভালোবাসার পাঁজর ঘেঁষে নেমে

জোনাকির রক্ত মাখা আগুনের নকশা Read More »

নারীবাদী তত্ত্ব : পুরুষতান্ত্রিক সমাজ

নারীবাদ শব্দটি ইংরেজি ফেমিনিজম শব্দের বাংলা পরিভাষা হিসেবে গ্রহণ করা হয়েছে। অক্সফোর্ড অভিধানে ফেমিনিজম শব্দটির অর্থ করা হয়েছে : ‘বিলিফ ইন দ্য প্রিন্সিপল দ্যাট ওম্যান শ্যুড হ্যাভ দ্য সেম রাইটস অ্যান্ড অপরচ্যুনিটিস (লিগ্যাল, পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক ইটিসি) অ্যাজ মেন।’১ অর্থাৎ মানুষ (পুরুষের সমান) হিসেবে নারীও রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অধিকার ও সুযোগ-সুবিধার ভাগীদার। ফেমিনিজমের ব্যাখ্যায়

নারীবাদী তত্ত্ব : পুরুষতান্ত্রিক সমাজ Read More »

চোরাবালি  

১ ডিমপাড়া তরতাজা মুরগিটা মোরগ হয়ে উঠল সহসা। এমন আজব ঘটনা বাপের জন্মে শোনেনি মজিলা, চোখে দেখা তো দূরস্ত। কিন্তু চোখের সামনে ঘটা ঘটনাটাকে সে অবিশ্বাসই-বা করে কী করে? ঘটনাটা এমনই আকস্মিক আর অভাবনীয় যে কী করবে ভেবে পায় না বেচারা। মরচে ধরা খাঁচাটার দিকে বিষণ্ণ, হতাশ চোখে তাকিয়ে নিজের ভাগ্যকেই শাপ-শাপান্ত করে খানিক স্বস্তি

চোরাবালি   Read More »

দলিত আত্মার প্রেম

সকলের গল্প আমাদের সকলের এক একটা গল্প ছিল গল্পগুলোর শুরু ছিল শেষ ছিল না —এর গল্প থেকে ওর গল্প চক্রাকারে ঘুরতে লাগল দিন শেষে অসীম সেই গল্পগুলোর পথরেখা মিলে গেল যার যার জীবনের পথে দলিত আত্মার প্রেম কে জানে আমার এই কর্মফল কী অলুক্ষণে এনেছিল ডেকে মৃতের নিঃশ্বাস বগলদাবা করে নিয়ে তোমার হাত ছুটে গেছি

দলিত আত্মার প্রেম Read More »

রাষ্ট্র বনাম মেমোরিয়াল ক্লাব

মজিদ মাহমুদ সর্বাধিক একজন কবি বা গবেষক হিসেবে পরিচিত হলেও তিনি যে একজন উচুমানের কথাসাহিত্যিক একথা বলতে দ্বিধা নেই—কেননা সম্প্রতি পড়েছি লেখকের ‘মেমোরিয়াল ক্লাব’ নামের উপন্যাস। ‘মেমোরিয়াল ক্লাব’ উপন্যাসটি একটিমাত্র ঘটনাকে কেন্দ্র করে মনোবিশ্লেষণী পন্থায় রচিত হয়েছে। কিন্তু একে একটি ঘটনা বলতে পারি না। লেখক এখানে একের মধ্যে একাধিক ঘটনাকে অবতারণ করেছেন। যা আমাদের চৈতন্যগত।

রাষ্ট্র বনাম মেমোরিয়াল ক্লাব Read More »

আফ্রিকান ভাষা আর আফ্রিকান সাহিত্য

আফ্রিকান সাহিত্য বলতে সেই কাজগুলোকেই বোঝানো উচিত, যা ৫৪টি স্বতন্ত্র জাতির সমন্বয়ে গঠিত একটি মহাদেশের বৈচিত্র্যকে ধারণ করে, প্রতিটির ইতিহাস, সংস্কৃতি, উপজাতি ও ঐতিহ্যের সমৃদ্ধ আধার হয়ে ভবিষ্যতের নাগরিকদের জন্য অপেক্ষমাণ থাকে। এটা হওয়া উচিত মৌখিক এবং লিখিত আকারে বিস্তৃত বর্ণনাসহ একটি অমোঘ শিল্পসম্ভার। আফ্রিকান সাহিত্যের আলোচনায় দীর্ঘকাল ধরে একটা পরস্পরবিরোধী চিন্তা-ভাবনা সক্রিয় থেকে লেখক-শিল্পী-পণ্ডিত,

আফ্রিকান ভাষা আর আফ্রিকান সাহিত্য Read More »

সংগীতে দ্রোহ, প্রেম ও জীবনবোধ

জীবনমুখী বাংলা গানের ইতিহাস সমাজ-সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে এসেছে। মানুষ যত বেশি জীবনকে জেনেছে, যত বেশি অধিকার সচেতন হয়েছে তত বেশি জীবনকে নিয়ে গান রচনা করেছে। জীবনের ভালো-মন্দ, জীবনবোধ, বঞ্চনা, দ্রোহ, সংগ্রাম, ক্রোধ, প্রেম-বিরহ, অসাম্য, দরিদ্রতা, পরিবেশ, প্রতিবেশ প্রভৃতিকে উপজীব্য করে মানুষ গীত রচনা করেছে। গেয়েছে। গানে গানে, সুরে সুরে সে তার জীবনকে উপভোগ ও

সংগীতে দ্রোহ, প্রেম ও জীবনবোধ Read More »

হিমারতি

একটা জ্বলন্ত মোমবাতি দিয়ে তো কত কিছুই করা যায়! চারপাশে ছড়ানো নানারকম আঁধার কুড়িয়ে-বাড়িয়ে সংগ্রহ করার জন্য একশো ঊনত্রিশটা ঝাড়বাতি জ্বালিয়ে দেওয়া যায়। অতিকায় একটা রাসায়নিক কারখানা জ্বালিয়ে ফাটিয়ে দেওয়া যায়। আমাদের জন্মদিন ঘিরে কেকের গোধূলিহাহাকার ঘিরে মানবজনমের অর্থহীনতা ঘিরে কিংবা আমাদের ফালতু রাষ্ট্রীয় ভালোবাসাবাসির সাক্ষ্য দেওয়া অতি ক্ষণচারী আরেকটা বাটারফ্লাই ইফেক্ট জ্বালিয়ে দেয় কেউ

হিমারতি Read More »

বোবা মানুষের রূপকথা

বোবা মানুষের রূপকথা বোবা মানুষের ভিড়ে কিছু কিছু মুখ ভেসে ওঠে জল আয়নায় যেরকম সূর্য ফোটে সেরকমই মুখশ্রী ডুবে আছে সবুজ মিনারে সে মুখগুলো হয়তো দেখছে তোমাকে সেই রূপকথা আর ফুরায় না আমরা গোপনে তৈরি করি নৌঘাট শিশুদের হাসির মতো গোধূলি বন্দর বুনোফুলের চোখে ফোটে জোনাকতরী জলের তলে গড়ে উঠছে আঁকাবাঁকা বনপথ উদ্বাস্তু পাখিদের মনকলোনী

বোবা মানুষের রূপকথা Read More »

তোমার গন্তব্যে

রুপসা দেখা হবে আকাশ। আবার তোমার সাথে, সন্ধ্যা পেরিয়ে রাতের তারার সাথে, সূর্যোদয়ে আবার ফিরে আসা সূর্যাস্তে মাটির মায়াকে সন্ধি করে, সচেতন বাতাসের গাঢ় চুম্বনে, শেষ বিদায়ের পূর্বক্ষণে, দণ্ডায়মান সময়ের শেকড়ে, এ হাতের ইশারায় জানিয়ে দেই, জীবনের সৌন্দর্য। বিলিয়ে দেই, ফিরে আসা মানুষের হাত, বৃক্ষ হয়ে ফিরিয়ে দেই, রুপসার রূপে মুগ্ধ পথিকের ছায়া। গড়ে তোলে

তোমার গন্তব্যে Read More »