Author name: আদিত্য আনাম

আদিত্য আনাম । ১৮ নভেম্বর সিরাজগঞ্জের কাজীপুর থানায় জন্ম। সিরাজগঞ্জ থেকে মাধ্যমিক এবং বগুড়া পুলিশ লাইন্স হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিষয়ে স্নাতক/বিবিএ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক পত্রিকা দেশের কণ্ঠের সাব-এডিটর ও সাহিত্য সম্পাদক হিসেবে নিযুক্ত আছেন। প্রকাশিত কাব্যগ্রন্থসমূহ: অন্তর্ভেদী অক্টোপাস (২০১৮), মাতালগুচ্ছ (২০১৯) টাকা, নাচো তো দেখি (২০১৯), উপেক্ষিত ক্রেঙ্কার (২০২০), বিপন্ন ডানার রঙ (পিডিএফ বই), দ্য লোনলি ট্রি উইদাউট বার্ডস; ফ্লাইং ইনসাইড হার সোল (পিডিএফ), ক্ষুধার্ত লাটিমের বয়ান (২০২২), বিজিতের বাইবেল (২০২৫)।

মাতালগুচ্ছ

০১ বিষণ্ণ ধারায় পৃথিবী কাঁদছে! দ্যাখো, আমার প্রেমিকাদের মৃত আত্মারা উড়ছে বাতাসে— তাদের চোখে উজ্জ্বল শোক, কাজল পুড়ে যাচ্ছে আহা বিরহে! আত্মারা পুড়ে, মরে যাচ্ছে আমার চোখ দিয়ে বেরিয়ে যাচ্ছে নিঃশ্বাস। শরীরের সমস্ত লোম ভয়ে কাঁপছে, আমার কণ্ঠের ভিতরে আঠালো আতঙ্ক কফের মতো জমে জমে যাচ্ছে। দ্যাখো বুকের ভিতরে বিষাক্ত সাপ ফোঁস ফোঁস করছে কামরাচ্ছে

মাতালগুচ্ছ Read More »

দুধের গজল

দুধের গজল নিস্তব্ধ গভীর রাত সীমাহীন নিরব জিকির, স্থানান্তর হয় নখের টোকায় তসবীর গুটিসংখ্যা জানান দেয় নির্দিষ্ট জপের বিড়ালের জিভের ডগায় চটকায় দুধের গজল, বাতেনী কৌশল মতো তসবীর দানা একে একে হয়ে যায় পার যতবার ইচ্ছে জাগে মনে, ততবার থাকে শুধু মায়া আর বরকতময় আয়ুমাখা মুখোমুখি। কালেমা মানব মেঘে আর হাওয়ায় সলজ্জ সংলাপ মনে মনে

দুধের গজল Read More »

পাতাঝরাদিনে

ফিনিক্স আয়নায় তাকিয়ে দেখি কিছু ছাই উড়ছে ফিরছে শরীরে ওদের আস্তর সাবানের ফেনার মতো সামনে পাথুরে দেয়াল আমার তো দেয়ালে পিঠ ডানে বামে আধখোলা দরোজা জানালা আয়নায় তাকিয়ে দেখি আমার যে চোখ নাই কান নাই মুখ নাই দেখাবার বলবার তোমাদের পানে চাহি নেই কোনো উৎপাত পারদের পিঠে লেপা বেলজিকা কাচ বলে পুড়ে গেছ তুমি আজ

পাতাঝরাদিনে Read More »

উত্তর আমেরিকা আবৃত্তি উৎসব : মানবিক বোধে উচ্চারিত হল শান্তির গান

উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক চর্চার ধারাকে সমৃদ্ধ করতে অনুষ্ঠিত হয়ে গেল পঞ্চমবারের মতো উত্তর আমেরিকা আবৃত্তি উৎসব ২০২৫। চলতি বছরের ২রা, ৩রা ও ৪ঠা মে অনুষ্ঠিত অন্তর্জালে আয়োজিত এই উৎসবে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহর থেকে অংশ নেন অর্ধশতাধিক বাচিকশিল্পী ও আবৃত্তিপ্রেমী, কবি, সংগীতশিল্পী ও নৃত্যশিল্পী। আর অন্তর্জালে যুক্ত হন অসংখ্য দর্শক ও

উত্তর আমেরিকা আবৃত্তি উৎসব : মানবিক বোধে উচ্চারিত হল শান্তির গান Read More »

যেখানে চিঠিরা ঘুমিয়ে থাকে

সকালের আলোটা তখনও ধানের ক্ষেতে লুটোপুটি করছে, কুয়াশার পর্দা ভেদ করে সে আলো যেন ঘুমভাঙা গ্রামজীবনের গায়ে মাখা সোনালি গল্প হয়ে দাঁড়ায়। মা তখন গোয়ালঘর থেকে গরুর দুধ দোয়েন, কাঁসার পাতিলে ধাতব শব্দ বাজে। দুধের পাতিলে শিশিরের ফোঁটা মিশে যেত, যেন প্রকৃতি নিজেই চোখের জল ঝরাচ্ছে আমাদের ঘরের পাশে দাঁড়িয়ে। সেদিনও মা বলেছিলেন, “তোর বাবার

যেখানে চিঠিরা ঘুমিয়ে থাকে Read More »

শিল্প সমালোচনার দৃষ্টিকোন: প্রাসঙ্গিক ভাবনা

শিল্পচর্চার সাথে সমালোচনার প্রসঙ্গটিও পিঠাপিঠি। শিল্পের বিভিন্ন শাখার যে চর্চা আমরা চারপাশে লক্ষ্য করি তার সমালোচনা যেমন থাকে তেমনি থাকে অনেক নেতিবাচক মন্তব্য-মতামতও। তা আদৌ শিল্প কিনা এমন সংশয়ও কানে বাজে। এসব মতামত বোদ্ধা থেকে সাধারণ দর্শক শ্রোতার কাছ থেকেও আসে। যারা এমন মন্তব্য পোষণ করেন তাদের শিল্প সম্পর্কে নিশ্চয় কোনো পূর্ব ধারণা বা নিজস্ব

শিল্প সমালোচনার দৃষ্টিকোন: প্রাসঙ্গিক ভাবনা Read More »

অস্তিত্ববাদ : ‘বিয়িং অ্যান্ড নাথিংনেস’ গ্রন্থের প্রেক্ষাপট

অস্তিত্ববাদ (Existentialism) হল এমন একটি দর্শন, যা মানুষের অস্তিত্ব, স্বাধীনতা এবং পৃথিবীতে তার অর্থ নিয়ে গভীর দৃষ্টিকোণ থেকে চিন্তা করে। এই দর্শনের মূল কেন্দ্রে থাকে মানব অস্তিত্বের একাকিত্ব এবং তার স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। অস্তিত্ববাদই একমাত্র মতবাদ যা মানুষের অস্তিত্ব সম্পর্কীয় অতিবাস্তব সমস্যা নিয়ে আলোচনা করে। অস্তিত্ববাদীদের মতে দর্শন অবাস্তব, বিমূর্ত বা কাল্পনিক কোনো কিছুর

অস্তিত্ববাদ : ‘বিয়িং অ্যান্ড নাথিংনেস’ গ্রন্থের প্রেক্ষাপট Read More »

রাস্তায় হেঁটে যাচ্ছেন নগ্ন বাকীবিল্লাহ

সবই ঠিক আছে এই ফ্ল্যাটের শুধু একটা দিক… মুখের মধ্যে গরুর মাংস আটকে যাওয়ায় শেষ করতে পারেন না বাক্য বাকীবিল্লাহ। অমরাবতী হোম লিমিটেডের মালিক আহমেদ মকবুল তাকিয়ে আছেন বাকীবিল্লার দিকে। বাকীকিল্লাহ কি সমস্যা খুঁজে পেয়েছেন, জানার জন্য মুখিয়ে আছেন। মনে মনে বিরক্তির এক শেষ। কিন্তু মুখে হালকা স্মিত হাসি ঝুলিয়ে রাখছেন। ক্রেতা লক্ষী। কিনতে আসলে

রাস্তায় হেঁটে যাচ্ছেন নগ্ন বাকীবিল্লাহ Read More »

শূন্যতা জানতে হলে

শূন্যতা জানতে হলে মনে করুন- কোনো এক পরাযান টানতে টানতে তোলা হল মহাকাশের সিংহাসনে, তারপর উড়াল খড়ের মতো; মায়া মুছে দেখো- কোনো ছায়া নেই, অস্তি নেই। হয়তো সকলে চায় বৃষ্টি, বা তুলার মতো কিছু, কিন্তু কোনোটাই দেখা যাবে না। দেখবেন শুধু ঝরছে শূন্যতা! স্মৃতিরূপ জাদুবিশ্বাসের কলে ধানের শব্দ খইয়ের মতো ফুটে অগ্নিঝরা ধান শিকার সন্ধানে

শূন্যতা জানতে হলে Read More »

নদীগণ

নদীগণ প্রতিটা পুরুষ তার হৃদয়ে নদী খনন করে কারো নদী গভীর, কারো নদী অগভীর কারো কারো আবার শুকনো আমার আছে ছোট নদী। নদীসমূহ সাগরে পতিত হয় আমার গেছে শুকিয়ে শুকনো নদীর ধারা পায় কি দরিয়ার মিলন হাঁটু বয়সে কাটতাম সাঁতার ভয় ছিল না স্রোতের এখন নামি না জলে শুনেছি নারীর মুখে জলহীন নদীতে ডুবে যায়

নদীগণ Read More »