Author name: রাজ মাসুদ ফরহাদ

রাজ মাসুদ ফরহাদ একজন বহুমুখী প্রতিভার অধিকারী, যিনি সাহিত্য, প্রযুক্তি এবং রাজনীতিতে অসামান্য অবদান রেখেছেন। ১৯৮২ সালের ১৯শে নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করা রাজ ফরহাদ শৈশব থেকেই সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। তাঁর প্রথম কবিতা ‘একটি গোলাপের আত্মকথা’ নবম শ্রেণিতে বিদ্যালয়ের সাময়িকীতে প্রকাশিত হয়। বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠচক্র তাঁর সাহিত্যচর্চার ভিত্তি মজবুত করে। ২০০২ সালে ‘ভাস্বতী’ এবং ২০০৫ সালে ‘কুঁড়েঘর’ সাহিত্য পত্রিকা প্রকাশনার মাধ্যমে বিভিন্ন মতাদর্শের লেখকদের সৃজনশীলতা উন্মোচনে ভূমিকা রাখেন। তাঁর লেখায় সমাজবাস্তবতা, শ্রমজীবী মানুষের জীবনসংগ্রাম, রোমান্টিসিজম, প্রকৃতি, দর্শন এবং রাজনৈতিক অভিব্যক্তি গভীরভাবে ফুটে ওঠে। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে তিনি ব্রিটিশ সরকারের ‘Exceptional Talent’ স্বীকৃতি পাওয়া প্রথম বাংলাদেশি। তথ্যপ্রযুক্তিতে তিনি এআই এবং এনএফসির মতো উদ্ভাবনী প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। প্রকাশিত কাব্যগ্রন্থ : জলের ফুল (২০২৫), বিভাসিত রক্তগোলাপ (২০২৫)।

দলিত আত্মার প্রেম

সকলের গল্প আমাদের সকলের এক একটা গল্প ছিল গল্পগুলোর শুরু ছিল শেষ ছিল না —এর গল্প থেকে ওর গল্প চক্রাকারে ঘুরতে লাগল দিন শেষে অসীম সেই গল্পগুলোর পথরেখা মিলে গেল যার যার জীবনের পথে দলিত আত্মার প্রেম কে জানে আমার এই কর্মফল কী অলুক্ষণে এনেছিল ডেকে মৃতের নিঃশ্বাস বগলদাবা করে নিয়ে তোমার হাত ছুটে গেছি

দলিত আত্মার প্রেম Read More »

রাষ্ট্র বনাম মেমোরিয়াল ক্লাব

মজিদ মাহমুদ সর্বাধিক একজন কবি বা গবেষক হিসেবে পরিচিত হলেও তিনি যে একজন উচুমানের কথাসাহিত্যিক একথা বলতে দ্বিধা নেই—কেননা সম্প্রতি পড়েছি লেখকের ‘মেমোরিয়াল ক্লাব’ নামের উপন্যাস। ‘মেমোরিয়াল ক্লাব’ উপন্যাসটি একটিমাত্র ঘটনাকে কেন্দ্র করে মনোবিশ্লেষণী পন্থায় রচিত হয়েছে। কিন্তু একে একটি ঘটনা বলতে পারি না। লেখক এখানে একের মধ্যে একাধিক ঘটনাকে অবতারণ করেছেন। যা আমাদের চৈতন্যগত।

রাষ্ট্র বনাম মেমোরিয়াল ক্লাব Read More »

আফ্রিকান ভাষা আর আফ্রিকান সাহিত্য

আফ্রিকান সাহিত্য বলতে সেই কাজগুলোকেই বোঝানো উচিত, যা ৫৪টি স্বতন্ত্র জাতির সমন্বয়ে গঠিত একটি মহাদেশের বৈচিত্র্যকে ধারণ করে, প্রতিটির ইতিহাস, সংস্কৃতি, উপজাতি ও ঐতিহ্যের সমৃদ্ধ আধার হয়ে ভবিষ্যতের নাগরিকদের জন্য অপেক্ষমাণ থাকে। এটা হওয়া উচিত মৌখিক এবং লিখিত আকারে বিস্তৃত বর্ণনাসহ একটি অমোঘ শিল্পসম্ভার। আফ্রিকান সাহিত্যের আলোচনায় দীর্ঘকাল ধরে একটা পরস্পরবিরোধী চিন্তা-ভাবনা সক্রিয় থেকে লেখক-শিল্পী-পণ্ডিত,

আফ্রিকান ভাষা আর আফ্রিকান সাহিত্য Read More »

সংগীতে দ্রোহ, প্রেম ও জীবনবোধ

জীবনমুখী বাংলা গানের ইতিহাস সমাজ-সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে এসেছে। মানুষ যত বেশি জীবনকে জেনেছে, যত বেশি অধিকার সচেতন হয়েছে তত বেশি জীবনকে নিয়ে গান রচনা করেছে। জীবনের ভালো-মন্দ, জীবনবোধ, বঞ্চনা, দ্রোহ, সংগ্রাম, ক্রোধ, প্রেম-বিরহ, অসাম্য, দরিদ্রতা, পরিবেশ, প্রতিবেশ প্রভৃতিকে উপজীব্য করে মানুষ গীত রচনা করেছে। গেয়েছে। গানে গানে, সুরে সুরে সে তার জীবনকে উপভোগ ও

সংগীতে দ্রোহ, প্রেম ও জীবনবোধ Read More »

হিমারতি

একটা জ্বলন্ত মোমবাতি দিয়ে তো কত কিছুই করা যায়! চারপাশে ছড়ানো নানারকম আঁধার কুড়িয়ে-বাড়িয়ে সংগ্রহ করার জন্য একশো ঊনত্রিশটা ঝাড়বাতি জ্বালিয়ে দেওয়া যায়। অতিকায় একটা রাসায়নিক কারখানা জ্বালিয়ে ফাটিয়ে দেওয়া যায়। আমাদের জন্মদিন ঘিরে কেকের গোধূলিহাহাকার ঘিরে মানবজনমের অর্থহীনতা ঘিরে কিংবা আমাদের ফালতু রাষ্ট্রীয় ভালোবাসাবাসির সাক্ষ্য দেওয়া অতি ক্ষণচারী আরেকটা বাটারফ্লাই ইফেক্ট জ্বালিয়ে দেয় কেউ

হিমারতি Read More »

বোবা মানুষের রূপকথা

বোবা মানুষের রূপকথা বোবা মানুষের ভিড়ে কিছু কিছু মুখ ভেসে ওঠে জল আয়নায় যেরকম সূর্য ফোটে সেরকমই মুখশ্রী ডুবে আছে সবুজ মিনারে সে মুখগুলো হয়তো দেখছে তোমাকে সেই রূপকথা আর ফুরায় না আমরা গোপনে তৈরি করি নৌঘাট শিশুদের হাসির মতো গোধূলি বন্দর বুনোফুলের চোখে ফোটে জোনাকতরী জলের তলে গড়ে উঠছে আঁকাবাঁকা বনপথ উদ্বাস্তু পাখিদের মনকলোনী

বোবা মানুষের রূপকথা Read More »

তোমার গন্তব্যে

রুপসা দেখা হবে আকাশ। আবার তোমার সাথে, সন্ধ্যা পেরিয়ে রাতের তারার সাথে, সূর্যোদয়ে আবার ফিরে আসা সূর্যাস্তে মাটির মায়াকে সন্ধি করে, সচেতন বাতাসের গাঢ় চুম্বনে, শেষ বিদায়ের পূর্বক্ষণে, দণ্ডায়মান সময়ের শেকড়ে, এ হাতের ইশারায় জানিয়ে দেই, জীবনের সৌন্দর্য। বিলিয়ে দেই, ফিরে আসা মানুষের হাত, বৃক্ষ হয়ে ফিরিয়ে দেই, রুপসার রূপে মুগ্ধ পথিকের ছায়া। গড়ে তোলে

তোমার গন্তব্যে Read More »

গাজার জন্য শোকগাথা ও অন্যান্য কবিতা

জেরুজালেম অন্ধকারে ছিল যখন আমেরিকা য়ুরোপ ভারতভূমির কথা জানত না বেশি লোক জানত না কেউ- আমরা কখন সভ্য হলেম তখনো ছিল- জেরুজালেম! জেরুজালেম! মুসাকে যেহেতু দিলেন প্রভু অঙ্গীকার থাকবে এখানে সন্ততি আর সঙ্গী তার তারাই হয়েছে ইহুদি নাসারা আর মোস্লেম এখানে বসত গড়েছে সবে জেরুজালেম! যারা এখানে রক্ত ঝরায় রাত্রি দিন সভ্যতাকে রেখেছে যারা নিজ

গাজার জন্য শোকগাথা ও অন্যান্য কবিতা Read More »

জাদুবাস্তববাদের উৎস

এই অনুবাদটি Maggie Ann Bowers- ‘MAGIC(AL) REALISM’ বইয়ের প্রথম অধ্যায় জাদুবাস্তববাদকে ইংরেজিতে তিনটি নামে ডাকা হয়— magic realism, magical realism ও mavellous realism। এর ইতিহাস বেশ জটিলই বলতে হবে। আট যুগেরও অধিক ইতিহাস এবং তিনটি গুরুত্বপূর্ণ মোড়। প্রতিটিরই রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। প্রথম পর্যায়ের সূচনা ১৯২০-এর দশকে জার্মানিতে। দ্বিতীয় পর্যায়ে মধ্য আফ্রিকায় ১৯৪০-এর দশকে। এবং তৃতীয়

জাদুবাস্তববাদের উৎস Read More »