Author name: Hanif Rashedin

test

নজরুল চর্চা কেন্দ্র’র আয়োজনে নজরুল যুগে যুগে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে অনুষ্ঠিত হল এক আলোচনা ও সংগীত সন্ধ্যা। ২৫ মে রবিবার রাজধানীর মিরপুরে মেমোরিয়াল ক্লাব হলে এ অনুষ্ঠান আয়োজন করে নজরুল চর্চা কেন্দ্র। স্বাগত বক্তব্য দেন দেশের খ্যাতিমান কবি, প্রাবন্ধিক ও গবেষক মজিদ মাহমুদ; আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নজরুল গবেষক কবি আমিনুল ইসলাম; লেখক ও গবেষক ড. কুদরত-ই-হুদা,

নজরুল চর্চা কেন্দ্র’র আয়োজনে নজরুল যুগে যুগে Read More »

নজরুল-জীবনানন্দ মানস সাযুজ্য

নজরুলোত্তর বাংলাকাব্যে মহাকাল তার করাল ছোবল থেকে যে কাব্য নির্মাতাকে সংরক্ষণ করেছে তাঁর নাম জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪)। নিস্তরঙ্গ বাংলা সাহিত্যে ঘটনা সংঘটনে দক্ষ এই দুই মহান কবি একই বছরে জন্মগ্রহণ করলেও একজন হয়েছেন অন্যজনের উত্তর-সাধক। কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশ উভয়েরই জন্ম-সাল ১৮৯৯। কিন্তু কবি হিসাবে নজরুল ইসলাম জীবনানন্দ দাশের এক দশক পূর্বে নিজের

নজরুল-জীবনানন্দ মানস সাযুজ্য Read More »

নজরুলের স্বদেশ ভাবনা

নজরুলের স্বদেশ ভাবনা বা প্রেম কেবলমাত্র বাংলাকে নিয়েই গড়ে ওঠেনি, সমগ্রভারতবর্ষই তখন তাঁর স্বদেশপ্রেমের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল। ‘বিদ্রোহী’ কবিতা রচনার মধ্য দিয়ে তিনি গোটা ভারতবর্ষের মুক্তির এক দুর্বার আন্দোলনের পথিকৃত হয়ে উঠলেন। গোটা ভারতবর্ষে ইংরেজ অত্যাচার এবং আধিপত্যবাদকে ‘ভগবান’ সাজিয়ে তার বুকে পদচিহ্ন এঁকে দেবার এক অদম্য এবং অসাধারণ দুঃসাহস তাঁর পূর্বে অন্য কোন

নজরুলের স্বদেশ ভাবনা Read More »

নজরুলের বীররসের গান : বাঙালির বীর হয়ে ওঠার মন্ত্র

বাঙালি জাতির আলসেপনা, ভীরুতাপপ, উদ্যোগহীনতা, দাস্যসুখে হাস্যমুখ স্বভাব দেখে রবীন্দ্রনাথ ঠাকুর গভীর কষ্ট পেয়েছিলেন এবং নিবিড় দুঃখভরা মনে লিখেছেলেন “দুরন্ত আশা” শিরোনামের একটি কবিতা যার কয়েকটি পঙক্তি এমন: “ ভদ্র মোরা, শান্ত বড়ো,/ পোয-মানা এ প্রাণ/ বোতাম-আঁটা জামার নীচে/  শান্তিতে শয়ান।/ দেখা হলেই মিষ্ট অতি, /মুখের ভাব শিষ্ট অতি,/ অলস দেহ ক্লিষ্টগতি, / গৃহের প্রতি

নজরুলের বীররসের গান : বাঙালির বীর হয়ে ওঠার মন্ত্র Read More »

রুদ্ধ নজরুল! নিষিদ্ধ নজরুল!

নেতাজী সুভাষচন্দ্র বসু বলেছিলেন, ‘কারাগারে আমরা অনেকে যাই, কিন্তু সাহিত্যের মধ্যে সেই জেল জীবনের প্রভাব কমই দেখতে পাই, কিন্তু নজরুল যে জেলে গিয়েছিলেন, তার প্রমাণ তাঁর লেখার মধ্যেই অনেক স্থানে পাওয়া যায়। এতে বোঝা যায় যে তিনি একটি জ্যান্ত মানুষ।’ হ্যাঁ, জীবনের একটা সময় পর্যন্ত নজরুল প্রচন্ড রকমের জ্যান্ত মানুষ ছিলেন। এটা তাঁর লেখা পড়লেই

রুদ্ধ নজরুল! নিষিদ্ধ নজরুল! Read More »

‘বিদ্রোহী’ এবং নজরুল কাব্য সাহিত্যের ভাবধারা

’বিদ্রোহী’ বাংলা ভাষায় রচিত সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় কবিতা। এই কবিতার দুকূলপ্লাবি জনপ্রিয়তার তোড়ে কবির নামের সাথেই চিরকালের জন্য লেপ্টে গেছে তাঁর কবিতার নামও। বিশ্ব সাহিত্যে এর কোন তুলনা নেই। আর কোনো কবির নামের সাথে কবিতার নাম জুড়ে দেওয়া হয়নি। এ প্রসঙ্গে বাংলা ভাষায় রচিত আরো কিছু বিখ্যাত কবিতার নাম স্মরণ করা যেতে পারে। এর

‘বিদ্রোহী’ এবং নজরুল কাব্য সাহিত্যের ভাবধারা Read More »

অঙ্গার

আত্মাহুতি মাটির চুলা বানিয়ে কুয়াশা জ্বাল দিচ্ছে বউ লাকড়ি ফুরিয়ে গেলে কেটেকুটে প্রস্তুত রাখে নিজেকে… যাত্রা তারা খসে পড়লে হলুদ ক্ষেতে জন্ম হয় হলুদ আকাশের মাটির দরজা খুলে পাখিদের যাত্রা…. অশ্লীল চা পরিবেশন শেষে কাপ ফিরে যাচ্ছে শোকেসে অশ্লীলতার অভিযোগে শুরু হচ্ছে অন্যান্য কাপের মিছিল। অঙ্গার চেরাগে ফুল ফুটছে। চারপাশে দোল খাচ্ছে বিবাহ দু’টি ফুল

অঙ্গার Read More »

রক্ত রক্ত খেলা

কোনো এক ছ্যামড়িকে তুমি চলন্ত রেলের কামরায়— থায় দাঁড়িয়ে কচ্ছো রাজ্যের কত কথা সেই কবেকার হবে— অতীতস্মৃতি; হাতড়ে জীবনের গান ভোরবেলা একটি কাক, উড়ে বসে ঘরের হাতনেতে দেখতে দেখতে পাড়ার ছাওয়াল-পাল ছুটে চলে রেলের দিকে— মা তখনও হারিকেন আর কুপি জ্বালায়ে রাখে ঝড় হবে ভেবে আমিও মৃত মানুষের পাশে রেখে আসি কত চাল আর ধূপকাঠি

রক্ত রক্ত খেলা Read More »

‘বসুমাতা থির’ নিয়ে এক চিলতে অনুভব

বসুমাতা থির, লেখক : গীতা দাস, ধরন : উপন্যাস, প্রচ্ছদ : প্রদ্যোত দাস, প্রকাশ : ২০২৫, প্রকাশক : প্রতিকথা বই পাঠে প্রধানত আমি ভালোলাগার মাত্রায় আপ্লুত হই। আর নিজের সাথে নিজেই এই ভালোলাগাটা উপভোগ করি। কখনো দু’কলম লিখে অনুভূতি প্রকাশ আর হয়ে ওঠে না। কিন্তু গীতা দাসের উপন্যাস ‘বসুমাতা থির’ পাঠে ভিন্নতায় ভাসলাম। উপন্যাসটির নামকরণে

‘বসুমাতা থির’ নিয়ে এক চিলতে অনুভব Read More »

প্রাচ্যশিল্পের স্বরূপ সন্ধান

বিশ্ব-শিল্পকলায় স্পষ্টত শিল্পের দুটি ধারা পরিলক্ষিত হয়। প্রাচ্য ও প্রতীচ্য। পাশ্চাত্যের ঐতিহাসিক শিল্পবেত্তারা অনেকে ‘প্রাচ্য’ বা ‘ওরিয়েন্টাল’ টার্মটিকে ব্যাঙ্গাত্মক অর্থে ব্যবহার করতেন। তাঁরা প্রাচ্যশিল্পকে বর্বর কুৎসিত, অদ্ভুত (grotesque), হাস্যকর, (ludicrous) কৌতুকপ্রদ (comic) বলে আখ্যায়িত করেছেন। রেনেসাঁসের সময় ভাবা হত, যা সুষ্ঠ নয়, যা স্বাভাবিক নয় তা প্রাচ্যদেশীয়। রেনেসাঁস শিল্পাদর্শে কোনো ক্রটি লক্ষ্য করলে শিল্পী ও

প্রাচ্যশিল্পের স্বরূপ সন্ধান Read More »