সম্পর্ক (গল্প)
মজিদ মাহমুদ মেয়েটিকে আব্দুল কুদ্দুসই প্রথম দেখেছিল। টংঘর থেকে বেরিয়ে প্রকৃতির ডাকে নদীর ধারে গিয়েছিল। তখন ঠিক শীত পড়ে নাই। তবু কার্তিক মাসের শুরুতে নদীতে টান ধরেছিল। সকালে এক-আধটু কুয়াশা। ম্যার-মেরে শীতের আগমনও টের পাওয়া যায়। পায়খানার চাপ ছিল প্রবল। তাই হুড়মুড় করে বেরিয়ে পড়েছিল। কোনোদিকে তাকানোর ফুরসৎ ছিল না। শাকপাতা খাওয়া পেট। কামড় দিলে





