হেমন্তের এই হাওয়ায়
একদিন একদিন ভুলে যাবে; কিছুতেই মনে আসবে না আমার নামধাম; জায়নামাজের মতো ভাঁজ করে গুছিয়ে রাখবে কালঘরে; স্মৃতির মিউজিয়ামে। একদিন নৈঃশব্দ্য ঝড় এলে আমার সমস্ত কবিতা খুলে খুলে অসংখ্য শব্দ, অসংখ্য অক্ষর ঝরে যাবে অনাদরে; পাখিদের বনে। একদিন আমার সমস্ত বিষণ্নতা উড়ে যাবে মেঘদেশে; মন খারাপের মেঘে বৃষ্টি হলে তুমি বলো কান্না। তালাবদ্ধ ঘরকে ডেকো
হেমন্তের এই হাওয়ায় Read More »










