Author name: কাজল রশীদ শাহীন

ড. কাজল রশীদ শাহীন। সাংবাদিক, সাহিত্যিক ও গবেষক। তিনি মনে করেন, ১৯০৫ থেকে ১৯৭১ সময়পর্বে আজকের বাংলাদেশ ভূগোলে ‘বাংলাদেশের নবজাগরণ’ সংঘটিত হয়। যার উন্মেষ ১৯০৫ থেকে ১৯৪৭-এ, বিকাশ ১৯৪৮ থেকে ১৯৬৬-তে, নির্মাণ ১৯৬৭ থেকে ১৯৭১-এ। ‘বাংলাদেশের নবজাগরণ ও মুসলিম সাহিত্য সমাজ: অন্বেষা-অবলোকন-তত্ত্ব’ উনার এ সম্পর্কিত চিন্তা ও যুক্তির প্রস্তাবন বই। গবেষণা করেছেন ‘বাংলাদেশবাদ’ নিয়ে। যেখানে তিনি হাজির করেছেন এই সিদ্ধান্ত, নতুন আকাঙ্ক্ষার বাংলাদেশ নির্মাণ ‘বাংলাদেশবাদ’ প্রতিষ্ঠা ছাড়া সম্ভব নয়। জন্মেছেন বাংলাদেশের নবজাগরণ সংঘটিত হওয়ার চার বছর পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে। সরকার উমমত আলী ও খোদেজা খানমের আত্মজ, আট ভাইবোনের মধে ষষ্ঠ। পড়াশোনা বাংলা ভাষা ও সাহিত্যে। পিএইচ.ডি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আবুল আহসান চৌধুরীর তত্ত্বাবধানে ‘আবু হেনা মোস্তফা কামালকে নিয়ে। স্বপ্ন- জাতীয় পর্যায়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠা। প্রথম বই ‘একবার বিদায় দে মা’ ক্ষুদিরামকে নিয়ে বিশেষ চিত্রনাট্য। দ্বিতীয় বই ‘এই আমি কোথাও নেই’ কবিতার। তৃতীয় বই ‘বাংলাদেশের নবজাগরণ ও মুসলিম সাহিত্য সমাজ : অন্বেষা-অবলোকন-তত্ত্ব’ প্রবন্ধ-গবেষণা। চতুর্থ বই ‘প্রশ্নমঙ্গল : বুদ্ধিজীবীর অ আ ক খ’ প্রবন্ধ-সাহিত্য। সাংবাদিকতা করেছেন ‘দৈনিক রূপালী’, ‘সংবাদ’, ‘প্রথম আলো’, ‘আলোকিত বাংলাদেশ’সহ বেশ কয়েকটি গণমাধ্যমে। ছিলেন দৈনিক বাংলা’র নির্বাহী সম্পাদক ও ‘খোলা কাগজ’ এর সম্পাদক।

বঙ্গাব্দের পহেলা বৈশাখ : বাঙালির সর্বজনীন উৎসব

বাঙালি জীবনে নববর্ষ আসে সর্বজনীন উৎসবের বিপুল সম্ভার নিয়ে। নতুন বছরের প্রথম দিন এবং বিদায়ী বছরের শেষদিনকে ঘিরে নানা ধরণের আয়োজন ছুঁয়ে যায় সকল বাঙালিকেই। বিশেষত পহেলা বৈশাখের আয়োজন বাঙালির সর্বস্তরের জনজীবনকেই রাঙায়িত করে নানানভাবে। বাঙালির ঘরে, জনজীবনে এবং আর্থ সামাজিক সংস্কৃতিতে এরকম উৎসব দ্বিতীয়টি নেই। রাষ্ট্র ও সমাজের সকল স্তরের মানুষের যেমন এই উৎসবের

বঙ্গাব্দের পহেলা বৈশাখ : বাঙালির সর্বজনীন উৎসব Read More »

বাংলা সনের উৎস সন্ধান

বাংলা বর্ষবরণ বাংলাদেশের বড় উৎসবে পরিণত হয়েছে। দিন দিন তার উজ্জ্বলতা বাড়ছে। বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো এর পৃষ্ঠপোষকতাও শুরু করে দিয়েছে। বর্তমানে যে ধারায় বাংলা নববর্ষ পালিত হচ্ছে তার সূচনা খুব বেশি আগে হয়নি। ১৯৬৭ সাল থেকে ছায়ানট রমনার বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানটি করছে। আর চারুকলার শোভাযাত্রা শুরু হয়েছে ১৯৮৯ সাল থেকে। এই ক’বছরেই তা এভাবে বেড়ে

বাংলা সনের উৎস সন্ধান Read More »

একটা সাংস্কৃতিক ঝড় উঠুক

কত বীরত্বগাথা, সংস্কার আর অগ্রগতি- বলে শেষ করা যাবে না। আবার অনেক ক্ষেত্রেই আমাদের ধসও নেমেছে। সবচে বেশি চোখে পড়ে সংস্কৃতির জমিনে। আমাদের লোকসংস্কৃতি আজ মুমূর্ষু। আমাদের নিজস্ব নাট্যরূপ যাত্রা আজ রাষ্ট্রীয় প্রণোদনার অভাবে ভুগছে। হারিয়ে যেতে বসেছে বাঙালির নিজস্ব নাচ-গান। আমাদের চলচ্চিত্র রোগাক্রান্ত। সিনেমা হল ভেঙ্গে গড়ে উঠছে শপিং মল আর বইয়ের বাজার ভেঙে

একটা সাংস্কৃতিক ঝড় উঠুক Read More »

কাকে বলব আফ্রিকার সাহিত্য

পৃথিবীর ১৯৫টি দেশের ৫৪টিই আফ্রিকার বিশাল মহাদেশের অন্তর্গত। আফ্রিকার রয়েছে হাজারেরও বেশি ভাষা ও উপভাষার অজস্র জাতি, উপজাতি। তাদের রয়েছে শত শত বছরের সাহিত্য-সংস্কৃতির ইতিহাস। ১৭ শতকের আগে থেকে আফ্রিকার লোকদের চুরি করে নিয়ে গিয়ে অন্য মহাদেশে বন্দি করে রাখা হয়েছে। সেখানে হয়েছে আরেক ধরনের আফ্রিকার ইতিহাস। ১৮ শতক থেকে আফ্রিকার মাটি কেড়ে নিয়ে ইউরোপের

কাকে বলব আফ্রিকার সাহিত্য Read More »

বাউল সয়াল শাহ ও তাঁর গান

শাহ আবদুল করিমের জীবদ্দশায় তাঁর শিষ্যরা কিংবা আশেপাশে যারা থাকতেন তাদের সকলকেই করিমের গান গাইতে দেখা যেত, নিজেরা গান লিখে থাকলেও কেউই তা সচরাসচর প্রকাশ করতেন না। এ-কারণে করিম-শিষ্য সয়াল শাহ যে গান লেখেন, তা জানতে পারি তাঁর সঙ্গে পরিচয় হওয়ার বহু বছর পর। তাঁর বইয়ের পাণ্ডুলিপি যখন হাতে এল, বুঝলাম তাঁর অধিকাংশ গান পূর্বসূরি

বাউল সয়াল শাহ ও তাঁর গান Read More »

গোলাপ ফোটার গোপনীয়তা

গল্প কী? গল্প আসলে তেমন কিছু না। আমার কিংবা আপনার কথা তোমাকে বা তাকে শোনানো। এই ক্ষেত্রে আমি বা আপনি বক্তা হলে তুমি বা সে শ্রোতা। আমি বা আপনি লেখক হলে তুমি বা সে পাঠক। ‘আমার’ কথাই মূলত গল্প। কেমন করে যাই, কেমন করে গাই, কেমন করে বাঁচি-মরি, কেমন করে ভালোবাসি, মুখ ভেংচাই, দাড়ি কাটি,

গোলাপ ফোটার গোপনীয়তা Read More »

সংবাদপত্র পোড়া ছাই দিয়ে তৈরিকৃত পুতুলের বয়ান

১ এক ভোর। চমৎকার একটা ড্রইংরুম। যেখানে বসার সোফা তার পিছনের দেয়ালে শিংসহ হরিণের মাথা আর তার নিচে চামড়া টাঙানো আছে। ছবির নিচে হাতের চমৎকার লিপিতে লিপিত আছে- ‘ঋষ্যশৃঙ্গসহ ঋষ্যের মস্তক এবং ঐণেয়। ঐণিক : বরিদুর রহমান।’ সংবাদপত্র হাতে নিয়ে বসে আছে মতিয়া। সংবাদপত্রের ভেতর থেকে বেশকিছু উকুন বেরিয়ে মতিয়ার মাথার দিকে হাঁটা ধরে। হাঁটার

সংবাদপত্র পোড়া ছাই দিয়ে তৈরিকৃত পুতুলের বয়ান Read More »

কার্লোস হুগো গ্যারিডো শালেনের কবিতা

পেরুর স্প্যানিশভাষী কবি কার্লোস হুগো গ্যারিডো শালেন বিশ্বসাহিত্যে একটি পরিচিত নাম। পেরুর ন্যাশনাল ইনস্টিটিউট অব কালচার (INC) তাঁকে লিভিং কালচারাল হেরিটেজ হিসেবে ঘোষণা করেছেন। ট্রুজিলো’র জাতীয় ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতা ও আইনে ডিগ্রি নিয়েছেন। তিনি পেরুর টাম্বেস প্রদেশের জোরিটস জেলায় ১৯৫১ সালের ১৬ অক্টোবর জন্মগ্রহণ করেন। পেশাগত আইনে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন ১৯৭০ সাল থেকে ৭৬ সাল

কার্লোস হুগো গ্যারিডো শালেনের কবিতা Read More »

বছরের পর বছর আমার বইয়ের ব্যাপক সমালোচনা হয়েছে—হারুকি মুরাকামি

জাপানি লেখক হারুকি মুরাকামি। তাঁর উপন্যাস, প্রবন্ধ ও ছোটগল্প জাপান ও বিশ্বজুড়ে পাঠকপ্রিয়তা পেয়েছে। হারুকি মুরাকামির লেখা অনূদিত হয়েছে ৫০টি ভাষায়। এখানে তার একটি অনূদিত সাক্ষাৎকার প্রকাশিত হলো। এটি প্রকাশ করেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। সাক্ষাৎকারটি ইংরেজি থেকে বাংলায় ভাষান্তর করেছেন রবিউল কমল। ‘দ্য সিটি অ্যান্ড ইটস সার্টেন ওয়ালস’ ১৯৮০ সালে আপনার লেখা একটি উপন্যাস।

বছরের পর বছর আমার বইয়ের ব্যাপক সমালোচনা হয়েছে—হারুকি মুরাকামি Read More »

ষড়যন্ত্র ও ইতিহাসের সত্য মিথ্যা : প্রসঙ্গ বঙ্গভঙ্গ ১৯০৫

প্রাসঙ্গিক কথা : ১৯০৫ সালে বাংলা ভাগ হল এবং এ নিয়ে আনন্দ যেমন আছে, তেমন আছে মায়া কান্না। মায়া কান্না মূলত দেখানো হয় জাতীয়তাবাদের কথা বলে। আর সে জাতীয়তাবাদ ইতিহাসের কালো অধ্যায় রচিত করেছে বহু আগে। অর্থাৎ যাকে জাতীয়তাবাদ বলা হচ্ছে তা সত্যিকার অর্থে হিন্দুত্ববাদ। তবে এ কথাও ইতিহাসে প্রমাণিত জাতীয়তাবাদের মাধ্যমে এ দেশে শুরু

ষড়যন্ত্র ও ইতিহাসের সত্য মিথ্যা : প্রসঙ্গ বঙ্গভঙ্গ ১৯০৫ Read More »