Author name: রফিক উল ইসলাম

ঐতিহ্যের পুনর্জন্ম : মজিদ মাহমুদের কবিতা

কবিতা জীবনের সঙ্গে নানারকমের রোমাঞ্চকর অনুষঙ্গ জড়িয়ে পড়ে আপনা থেকেই। যেসব হয়তো একান্তই ব্যক্তিগত, কোনও কোনও সময় তার প্রকাশ জরুরি হয়ে ওঠে। কবি মজিদ মাহমুদ-এর কবিতা প্রসঙ্গ ভাবতে গিয়ে এমনই একটি রোমাঞ্চকর অনুষঙ্গ মাথায় এসে যাচ্ছে। এখন থেকে প্রায় আঠাশ বছর আগে প্রকাশিত (১৯৮৯) কবির প্রথম কবিতাগ্রন্থটির নাম ‘মাহফুজামঙ্গল’। পরবর্তী গ্রন্থগুলি ‘গোষ্ঠের দিকে’ (১৯৯৬), ‘বল

ঐতিহ্যের পুনর্জন্ম : মজিদ মাহমুদের কবিতা Read More »

প্রাবন্ধিক মজিদ মাহমুদও গভীর আকৃষ্ট করে

প্রথমেই একটি কথা সোজাসাপটা বলে নিই, বাংলাদেশের যে গুণী কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদকে নিয়ে দুই বাংলার অন্যতম এক যোগসূত্র কাগজ ‘কারুভাষ’ পত্রিকা বিশেষ সংখ্যা করছে সেই মজিদ মাহমুদের সঙ্গে আমার সামনাসামনি কখনো দেখা হয়নি। কারও সঙ্গে প্রত্যক্ষ পরিচয় না থাকলে কী তাঁর সম্পর্কিত বিশেষ সংখ্যায় কেন্দ্রবিন্দুর মানুষটির বিষয়ে কিছু লেখা উচিৎ ! দ্বিধা যে

প্রাবন্ধিক মজিদ মাহমুদও গভীর আকৃষ্ট করে Read More »

মাহফুজামঙ্গলের কবি

ইতিহাসের অমোঘ কার্যকারণ সূত্রে ধর্মভিত্তিক পূর্ব পাকিস্তান ভাষাভিত্তিক স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছিল। ভাষা সাহিত্যকে বহন করে। দেশ গঠনে, জনচেতনা উদ্দীপনে সাহিত্যিকের বড় দায় থাকে তাই। ধর্মভিত্তিতে যখন পূর্ব পাকিস্তান গঠিত হয়েছিল তখনও যেমন রাজনীতিকদের পাশাপাশি কবি সাহিত্যিকদের ভূমিকা ছিল, ভাষা ভিত্তিক বাংলাদেশ গঠনেও সাহিত্যিক, কবিদের সার্থক ভূমিকা ছিল। ১৯৪৮ সালের প্রথম দিকে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’

মাহফুজামঙ্গলের কবি Read More »

বেথেলহেমের পথে পথে : সভ্যতা ও নারীর আশ্রম

সভ্যতার প্রথম মুখ কোনটি?নারীর জরায়ু। যে সুড়ঙ্গ পথ দিয়ে দুনিয়ার কোটি কোটি আদমের জন্ম, মানুষের এই পৃথিবীতে। মানুষ দুই ধরনের। পুরুষ ও নারী। নারীই বহন করে জন্মের সকল ভার, ধারণ করে যাবতীয় কষ্ট, এবং জন্ম দেয় প্রাণী। প্রাণী বড় হয়ে হয় নারী ও পুরুষ। যে নারীর গর্ভে পুরুষ জন্ম নেয় বুকের দুগ্ধ পান করে হয়

বেথেলহেমের পথে পথে : সভ্যতা ও নারীর আশ্রম Read More »

মজিদ মাহমুদের কবিতা

সবাইকে শুভেচ্ছা জানাই। এই প্রোগ্রাম, এই আয়োজন নিশ্চয় প্রশংসনীয়। প্রচুর আলাপ ইতিমধ্যে হয়ে যাওয়ায় সুবিধা হয়েছে। আর স্যার আমাকে বলে দিয়েছেন বেশি বাড়াইও না। সংক্ষেপে শেষ কর।প্রথম থেকে সবাই যে কথা বলেছেন আমি তাদের সাথে একমত যে মজিদ মাহমুদের কবিতার সবচেয়ে বড় শক্তির দিক হল তাঁর কমিউনিকেটিভিটি যোগাযোগ তৈরির ক্ষমতা। এটা তাঁর সবচেয়ে বড় শক্তির

মজিদ মাহমুদের কবিতা Read More »

কবিতামালা : বাংলা-কবিতার নতুন ভুবন

কবি মজিদ মাহমুদ ‘কবিতামালা’ শিরোনামে তাঁর এগারটি কাব্যগ্রন্থ সম্প্রতি পাঠকের হাতে তুলে দিয়েছেন। ‘মাহফুজামঙ্গল’ (১৯৮৯) কাব্যগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে মজিদের কাব্যযাত্রা সূচিত হয়েছিল প্রায় তিন দশক আগে। গত বছর বইটির রজতজয়ন্তী উপলক্ষ্যে একটি অনুষ্ঠান হয়েছিল ঢাকায়; আর সে কারণে আমিও বইটির ওপর লিখেছিলাম। এই কবির সঙ্গে আমার পরিচয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ দিয়েই। পঁচিশ বছর কম

কবিতামালা : বাংলা-কবিতার নতুন ভুবন Read More »

বাংলা কবিতায় এক অনিবার্য নাম

পাবনায় যে অনুষ্ঠান হচ্ছে সে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের কবিবৃন্দের একাংশ, অনুষ্ঠানে উপস্থিত এই পাবনা শহরের একাংশ; সবাই হয়তো এখন এখানে উপস্থিত নেই, থাকা সম্ভব নয়। কিন্তু যাঁরা আছেন তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি কবির শিক্ষকবৃন্দ, আছেন কিংবদন্তি প্রতীম নাম নরেশ মৈত্র। কবির সমসাময়িক কবিদের অনেকেই এখানে আছেন; অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ অর্থাৎ বাংলা ভাষার

বাংলা কবিতায় এক অনিবার্য নাম Read More »

‘কবিতাকে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে চাই’ : মজিদ মাহমুদ-এর কবিতা

মজিদ মাহমুদ-এর কবিতা নিয়ে এই যে আমার গ্রন্থসমীক্ষা, যার শিরোনাম আমি নির্বাচন করেছি তাঁর সাম্প্রতিকতম ‘কাটাপড়া মানুষ’ থেকে, পংক্তিটিকে এ-বইয়ের পক্ষে সবচেয়ে উন্মোচক ও নির্ধারক বলেই আমি বিবেচনা করি। ভিন্ন মত থাকতেই পারে, তার পাশে এ আমার একান্ত ব্যক্তিগত এক অভিমত। নিছক সরল সাদামাটা আটপৌরে এক বিবৃতি, কিন্তু ভেতর-ব্যঞ্জনা নিয়ে যেন প্রচ্ছন্ন থেকে যায় আরও

‘কবিতাকে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে চাই’ : মজিদ মাহমুদ-এর কবিতা Read More »

মজিদ মাহমুদ : চিন্তাসখা

মজিদ মাহমুদ-এর বেশ কয়েকটি বই আমাকে দিয়েছিলেন বন্ধু মানসী কীর্তনীয়া। আমার তখনকার আবশ্যিক পাঠ্যসূচির মধ্যে সেই বইগুলির সম্পূর্ণ অন্তর্ভূক্তির আগেই এক পারিবারিক দুর্ঘটনায় আমার বইপত্র ইত্যাদি বিশৃঙ্খল হয়ে পড়ে ও আজও তা সম্পূর্ণ শৃঙ্খলায় ফিরে আসেনি। তখন ও তার পরে, বিচ্ছিন্ন ভাবে তাঁর লেখাগুলির কিছু কিছু আমাকে পড়তেই হয় সম্পূর্ণ ভিন্ন ধরনের কারণে। এমনি তো

মজিদ মাহমুদ : চিন্তাসখা Read More »

প্রেম ও দানবের উৎপাত

শরাব সাকি চোখজোড়া আর কতই দেখে তারচে’ বেশি মনের ঘটন। ঘটন ঘটে আলোছায়ায় অদৃশ্যে রয় পিয়াসি মন। মাতাল আমি শরাব বিনে মুগ্ধ সাকির আঁখির প্রতি চোখের তীরে হৃদ-মাঝারে নিত্য গড়ি প্রেমের আসন। প্রেম ও দানবের উৎপাত ভালোবাসবার এলো না অবসর বুকের ধুকধুকানি বুকেই থেমে গেল সময়ের ব্যবধানে এ হাতে গোলাপ ছিল পকেটের ভাঁজে ছিল প্রেমের

প্রেম ও দানবের উৎপাত Read More »