রক্ত রক্ত খেলা
কোনো এক ছ্যামড়িকে তুমি চলন্ত রেলের কামরায়— থায় দাঁড়িয়ে কচ্ছো রাজ্যের কত কথা সেই কবেকার হবে— অতীতস্মৃতি; হাতড়ে জীবনের গান ভোরবেলা একটি কাক, উড়ে বসে ঘরের হাতনেতে দেখতে দেখতে পাড়ার ছাওয়াল-পাল ছুটে চলে রেলের দিকে— মা তখনও হারিকেন আর কুপি জ্বালায়ে রাখে ঝড় হবে ভেবে আমিও মৃত মানুষের পাশে রেখে আসি কত চাল আর ধূপকাঠি










