Author name: বঙ্গ রাখাল

বঙ্গ রাখাল, কবি ও গবেষক। জন্ম ১২ জুন, ঝিনাইদহ। গণ বিশ্ববিদ্যালয় থেকে ভাষা-যোগাযোগ ও সংস্কৃতিতে স্নাতকোত্তর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা স্কুল অফ ইকনোমিকস থেকে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইকোনমিকস ডিগ্রি এবং গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র থেকে পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেন। এম.ফিল করছেন-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগে। তার প্রবন্ধগ্রন্থ—সংস্কৃতির দিকে ফেরা [২০১৫], মানবতাবাদী লালন জীবন অন্বেষণ [২০১৭], মনীষা বীক্ষণ, ও অন্যান্য [২০১৮], কবিতার করতলে [২০২০], বিপ্লবী লীলা নাগ ও অন্যান্য প্রবন্ধ [২০২৫]; কাব্যগ্রন্থ—হাওয়াই ডাঙ্গার ট্রেন [২০১৮], লণ্ঠনের গ্রাম [২০১৯], যৈবতী কন্যা ইশকুলে [২০২০], অন্ধ যাজক [২০২১], জন্মান্ধ ঘোড়া [২০২৪]; সম্পাদনা—অগ্রন্থিত রফিক আজাদ [২০১৯], পাগলা কানাই ও তাঁর তত্ত্ব দর্শন [২০১৯]; গবেষণাগ্রন্থ—লোক মানুষের গান ও আত্ম অন্বেষণ [২০১৬], ছোটবোয়ালিয়া-জয়ন্তীনগর-বসন্তপুর গণহত্যা [২০২১]। পেয়েছেন আবুল মনসুর আহমদ পুরস্কার [২০২০], জলধি সম্মাননা [২০২১] অনুপ্রাণন সাহিত্য সম্মাননা [২০২২] ও দেশ পাণ্ডুলিপি পুরস্কার [২০২৫]। পেশায় তিনি উন্নয়নকর্মী।

রক্ত রক্ত খেলা

কোনো এক ছ্যামড়িকে তুমি চলন্ত রেলের কামরায়— থায় দাঁড়িয়ে কচ্ছো রাজ্যের কত কথা সেই কবেকার হবে— অতীতস্মৃতি; হাতড়ে জীবনের গান ভোরবেলা একটি কাক, উড়ে বসে ঘরের হাতনেতে দেখতে দেখতে পাড়ার ছাওয়াল-পাল ছুটে চলে রেলের দিকে— মা তখনও হারিকেন আর কুপি জ্বালায়ে রাখে ঝড় হবে ভেবে আমিও মৃত মানুষের পাশে রেখে আসি কত চাল আর ধূপকাঠি

রক্ত রক্ত খেলা Read More »

‘বসুমাতা থির’ নিয়ে এক চিলতে অনুভব

বসুমাতা থির, লেখক : গীতা দাস, ধরন : উপন্যাস, প্রচ্ছদ : প্রদ্যোত দাস, প্রকাশ : ২০২৫, প্রকাশক : প্রতিকথা বই পাঠে প্রধানত আমি ভালোলাগার মাত্রায় আপ্লুত হই। আর নিজের সাথে নিজেই এই ভালোলাগাটা উপভোগ করি। কখনো দু’কলম লিখে অনুভূতি প্রকাশ আর হয়ে ওঠে না। কিন্তু গীতা দাসের উপন্যাস ‘বসুমাতা থির’ পাঠে ভিন্নতায় ভাসলাম। উপন্যাসটির নামকরণে

‘বসুমাতা থির’ নিয়ে এক চিলতে অনুভব Read More »

প্রাচ্যশিল্পের স্বরূপ সন্ধান

বিশ্ব-শিল্পকলায় স্পষ্টত শিল্পের দুটি ধারা পরিলক্ষিত হয়। প্রাচ্য ও প্রতীচ্য। পাশ্চাত্যের ঐতিহাসিক শিল্পবেত্তারা অনেকে ‘প্রাচ্য’ বা ‘ওরিয়েন্টাল’ টার্মটিকে ব্যাঙ্গাত্মক অর্থে ব্যবহার করতেন। তাঁরা প্রাচ্যশিল্পকে বর্বর কুৎসিত, অদ্ভুত (grotesque), হাস্যকর, (ludicrous) কৌতুকপ্রদ (comic) বলে আখ্যায়িত করেছেন। রেনেসাঁসের সময় ভাবা হত, যা সুষ্ঠ নয়, যা স্বাভাবিক নয় তা প্রাচ্যদেশীয়। রেনেসাঁস শিল্পাদর্শে কোনো ক্রটি লক্ষ্য করলে শিল্পী ও

প্রাচ্যশিল্পের স্বরূপ সন্ধান Read More »

নারী : শিল্প ও সমাজতাত্ত্বিক পর্যবেক্ষণ

নারী ও পুরুষের মিলিত প্রবাহে জীবন বহমান। চিরকাল এই সত্যের মধ্যে বাস করেও মানুষ কেন জানি বুঝে উঠতে পারে না। জীবনের গল্পে নারী ও পুরুষের রয়েছে সমান ভূমিকা। পৃথিবীতে সকলকে লড়াই করে টিকে থাকতে হয়। এই লড়াই ঠিক থাকার, ভালো থাকার, আনন্দে থাকার। পারস্পরিক শ্রদ্ধাবোধ আর সংবেদনশীল মনোভাব জীবনকে ও বেঁচে থাকাকে অর্থবহ করে তুলতে

নারী : শিল্প ও সমাজতাত্ত্বিক পর্যবেক্ষণ Read More »

জোড়া

সম্মুখে সমুদ্রের গর্জন—বালির বালিশ বানিয়ে নিলয় আর রুবি সমুদ্রের ঢালু তটে পাশাপাশি শুয়ে আছে। বহুক্ষণ দু’জন দুজনকে কি বলবে বুঝতে পারছে না। আকাশের তারা তাদের বড় বড় চোখের মণিতে জ্বলজ্বল করে উঠল; দু’জনে আরও গম্ভীর হল। শত শত নক্ষত্র টাঙানো মহাকাশ; বিশাল ফেনাময়ী সমুদ্রের ঢেউ যেন তাদের গায়ে চাদর পরাতে পরাতেও এগিয়ে আসছে না। নক্ষত্রগুলো

জোড়া Read More »

মাতালগুচ্ছ

০১ বিষণ্ণ ধারায় পৃথিবী কাঁদছে! দ্যাখো, আমার প্রেমিকাদের মৃত আত্মারা উড়ছে বাতাসে— তাদের চোখে উজ্জ্বল শোক, কাজল পুড়ে যাচ্ছে আহা বিরহে! আত্মারা পুড়ে, মরে যাচ্ছে আমার চোখ দিয়ে বেরিয়ে যাচ্ছে নিঃশ্বাস। শরীরের সমস্ত লোম ভয়ে কাঁপছে, আমার কণ্ঠের ভিতরে আঠালো আতঙ্ক কফের মতো জমে জমে যাচ্ছে। দ্যাখো বুকের ভিতরে বিষাক্ত সাপ ফোঁস ফোঁস করছে কামরাচ্ছে

মাতালগুচ্ছ Read More »

দুধের গজল

দুধের গজল নিস্তব্ধ গভীর রাত সীমাহীন নিরব জিকির, স্থানান্তর হয় নখের টোকায় তসবীর গুটিসংখ্যা জানান দেয় নির্দিষ্ট জপের বিড়ালের জিভের ডগায় চটকায় দুধের গজল, বাতেনী কৌশল মতো তসবীর দানা একে একে হয়ে যায় পার যতবার ইচ্ছে জাগে মনে, ততবার থাকে শুধু মায়া আর বরকতময় আয়ুমাখা মুখোমুখি। কালেমা মানব মেঘে আর হাওয়ায় সলজ্জ সংলাপ মনে মনে

দুধের গজল Read More »

পাতাঝরাদিনে

ফিনিক্স আয়নায় তাকিয়ে দেখি কিছু ছাই উড়ছে ফিরছে শরীরে ওদের আস্তর সাবানের ফেনার মতো সামনে পাথুরে দেয়াল আমার তো দেয়ালে পিঠ ডানে বামে আধখোলা দরোজা জানালা আয়নায় তাকিয়ে দেখি আমার যে চোখ নাই কান নাই মুখ নাই দেখাবার বলবার তোমাদের পানে চাহি নেই কোনো উৎপাত পারদের পিঠে লেপা বেলজিকা কাচ বলে পুড়ে গেছ তুমি আজ

পাতাঝরাদিনে Read More »

উত্তর আমেরিকা আবৃত্তি উৎসব : মানবিক বোধে উচ্চারিত হল শান্তির গান

উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক চর্চার ধারাকে সমৃদ্ধ করতে অনুষ্ঠিত হয়ে গেল পঞ্চমবারের মতো উত্তর আমেরিকা আবৃত্তি উৎসব ২০২৫। চলতি বছরের ২রা, ৩রা ও ৪ঠা মে অনুষ্ঠিত অন্তর্জালে আয়োজিত এই উৎসবে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহর থেকে অংশ নেন অর্ধশতাধিক বাচিকশিল্পী ও আবৃত্তিপ্রেমী, কবি, সংগীতশিল্পী ও নৃত্যশিল্পী। আর অন্তর্জালে যুক্ত হন অসংখ্য দর্শক ও

উত্তর আমেরিকা আবৃত্তি উৎসব : মানবিক বোধে উচ্চারিত হল শান্তির গান Read More »

যেখানে চিঠিরা ঘুমিয়ে থাকে

সকালের আলোটা তখনও ধানের ক্ষেতে লুটোপুটি করছে, কুয়াশার পর্দা ভেদ করে সে আলো যেন ঘুমভাঙা গ্রামজীবনের গায়ে মাখা সোনালি গল্প হয়ে দাঁড়ায়। মা তখন গোয়ালঘর থেকে গরুর দুধ দোয়েন, কাঁসার পাতিলে ধাতব শব্দ বাজে। দুধের পাতিলে শিশিরের ফোঁটা মিশে যেত, যেন প্রকৃতি নিজেই চোখের জল ঝরাচ্ছে আমাদের ঘরের পাশে দাঁড়িয়ে। সেদিনও মা বলেছিলেন, “তোর বাবার

যেখানে চিঠিরা ঘুমিয়ে থাকে Read More »