‘কবিতাকে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে চাই’ : মজিদ মাহমুদ-এর কবিতা
মজিদ মাহমুদ-এর কবিতা নিয়ে এই যে আমার গ্রন্থসমীক্ষা, যার শিরোনাম আমি নির্বাচন করেছি তাঁর সাম্প্রতিকতম ‘কাটাপড়া মানুষ’ থেকে, পংক্তিটিকে এ-বইয়ের পক্ষে সবচেয়ে উন্মোচক ও নির্ধারক বলেই আমি বিবেচনা করি। ভিন্ন মত থাকতেই পারে, তার পাশে এ আমার একান্ত ব্যক্তিগত এক অভিমত। নিছক সরল সাদামাটা আটপৌরে এক বিবৃতি, কিন্তু ভেতর-ব্যঞ্জনা নিয়ে যেন প্রচ্ছন্ন থেকে যায় আরও
‘কবিতাকে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে চাই’ : মজিদ মাহমুদ-এর কবিতা Read More »










