Author name: অমিত রেজা চৌধুরী

অমিত রেজা চৌধুরী কবি ও গদ্যকার। জন্ম সত্তরের দশকে, বসবাস বগুড়ায়। লেখালেখির শুরু নব্বইয়ে। অর্থনীতিতে স্নাতকোত্তর। বহুজাতিক প্রতিষ্ঠানে ক’বছর চাকরি করেছেন। মূলত লিটল ম্যাগাজিনের মানুষ। কবিতা, গল্প, প্রবন্ধ ও সমালোচনা লেখেন। সংগীত, ভ্রমণ, পুরনো বইপত্র, ফিল্ম ও নিঃসঙ্গতা তার প্যাশন।  

হিমারতি

একটা জ্বলন্ত মোমবাতি দিয়ে তো কত কিছুই করা যায়! চারপাশে ছড়ানো নানারকম আঁধার কুড়িয়ে-বাড়িয়ে সংগ্রহ করার জন্য একশো ঊনত্রিশটা ঝাড়বাতি জ্বালিয়ে দেওয়া যায়। অতিকায় একটা রাসায়নিক কারখানা জ্বালিয়ে ফাটিয়ে দেওয়া যায়। আমাদের জন্মদিন ঘিরে কেকের গোধূলিহাহাকার ঘিরে মানবজনমের অর্থহীনতা ঘিরে কিংবা আমাদের ফালতু রাষ্ট্রীয় ভালোবাসাবাসির সাক্ষ্য দেওয়া অতি ক্ষণচারী আরেকটা বাটারফ্লাই ইফেক্ট জ্বালিয়ে দেয় কেউ

হিমারতি Read More »

বোবা মানুষের রূপকথা

বোবা মানুষের রূপকথা বোবা মানুষের ভিড়ে কিছু কিছু মুখ ভেসে ওঠে জল আয়নায় যেরকম সূর্য ফোটে সেরকমই মুখশ্রী ডুবে আছে সবুজ মিনারে সে মুখগুলো হয়তো দেখছে তোমাকে সেই রূপকথা আর ফুরায় না আমরা গোপনে তৈরি করি নৌঘাট শিশুদের হাসির মতো গোধূলি বন্দর বুনোফুলের চোখে ফোটে জোনাকতরী জলের তলে গড়ে উঠছে আঁকাবাঁকা বনপথ উদ্বাস্তু পাখিদের মনকলোনী

বোবা মানুষের রূপকথা Read More »

তোমার গন্তব্যে

রুপসা দেখা হবে আকাশ। আবার তোমার সাথে, সন্ধ্যা পেরিয়ে রাতের তারার সাথে, সূর্যোদয়ে আবার ফিরে আসা সূর্যাস্তে মাটির মায়াকে সন্ধি করে, সচেতন বাতাসের গাঢ় চুম্বনে, শেষ বিদায়ের পূর্বক্ষণে, দণ্ডায়মান সময়ের শেকড়ে, এ হাতের ইশারায় জানিয়ে দেই, জীবনের সৌন্দর্য। বিলিয়ে দেই, ফিরে আসা মানুষের হাত, বৃক্ষ হয়ে ফিরিয়ে দেই, রুপসার রূপে মুগ্ধ পথিকের ছায়া। গড়ে তোলে

তোমার গন্তব্যে Read More »

গাজার জন্য শোকগাথা ও অন্যান্য কবিতা

জেরুজালেম অন্ধকারে ছিল যখন আমেরিকা য়ুরোপ ভারতভূমির কথা জানত না বেশি লোক জানত না কেউ- আমরা কখন সভ্য হলেম তখনো ছিল- জেরুজালেম! জেরুজালেম! মুসাকে যেহেতু দিলেন প্রভু অঙ্গীকার থাকবে এখানে সন্ততি আর সঙ্গী তার তারাই হয়েছে ইহুদি নাসারা আর মোস্লেম এখানে বসত গড়েছে সবে জেরুজালেম! যারা এখানে রক্ত ঝরায় রাত্রি দিন সভ্যতাকে রেখেছে যারা নিজ

গাজার জন্য শোকগাথা ও অন্যান্য কবিতা Read More »

জাদুবাস্তববাদের উৎস

এই অনুবাদটি Maggie Ann Bowers- ‘MAGIC(AL) REALISM’ বইয়ের প্রথম অধ্যায় জাদুবাস্তববাদকে ইংরেজিতে তিনটি নামে ডাকা হয়— magic realism, magical realism ও mavellous realism। এর ইতিহাস বেশ জটিলই বলতে হবে। আট যুগেরও অধিক ইতিহাস এবং তিনটি গুরুত্বপূর্ণ মোড়। প্রতিটিরই রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। প্রথম পর্যায়ের সূচনা ১৯২০-এর দশকে জার্মানিতে। দ্বিতীয় পর্যায়ে মধ্য আফ্রিকায় ১৯৪০-এর দশকে। এবং তৃতীয়

জাদুবাস্তববাদের উৎস Read More »

হুমায়ুন আজাদের কবিতা : বিষয় ও শিল্প প্রবণতা

ত্রিশের কাব্যের বিষয় বৈচিত্র ও আঙ্গিকের নতুনত্ব কবি হুমায়ুন আজাদকে স্পর্শ করেছিল কিন্তু প্রভাবিত করেনি। পঞ্চপাণ্ডবের বিদ্রোহ ও নতুনত্বকে তিনি অঙ্গীভূত করেছেন কিন্তু তাঁদের শিল্পের অমানবিকীকরণ, বহিরিস্থতা, হতাশা-বিষণ্নতা, বিচ্ছিন্নতা, অপ্রকৃতস্থতাকে গ্রহণ করেননি। ‘কল্লোল’ ছিল তাঁর পক্ষপাতের ক্ষেত্র, বুদ্ধদেব বসুর প্রভাবকে তিনি উপলব্ধি করেছেন আবার রবীন্দ্রনাথের জীবনদৃষ্টিকেও উপেক্ষা করেননি। বঙ্কিমচন্দ্র যেমন গ্রহণ করেছিলেন মিল, কোঁৎ, বেন্থামের

হুমায়ুন আজাদের কবিতা : বিষয় ও শিল্প প্রবণতা Read More »

সিলেটের ক্ষুদ্র জনগোষ্ঠীর ভাষা

বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তবর্তী সিলেট বিভাগ একটি প্রাচীন ভূ-খন্ড। বিশ্বমানচিত্রে এর অবস্থান ২৩০৫৯’-২৫০১৩’ উত্তর অক্ষাংশ ও ৯০০৫৪’-৯২০২৯’ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে। সমুদ্র থেকে এর উচ্চতা ৫৫ ফিট। এর আয়তন ১২৩৯৫ বর্গকিলোমিটার এবং লোক সংখ্যা প্রায় ১ কোটি। এই অঞ্চলের উত্তরে মেঘালয়, দক্ষিণে ত্রিপুরা ও ব্রাহ্মণবাড়িয়া, পূর্বে আসাম ও ত্রিপুরা এবং পশ্চিমে নেত্রকোণা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া। সিলেট অঞ্চলের

সিলেটের ক্ষুদ্র জনগোষ্ঠীর ভাষা Read More »

আলবেয়ার কাম্যু : মানবজীবনের অন্তঃসারশূন্যতা ও অস্তিত্বের সংকট

আলবেয়ার কাম্যু (Albert Camus, ৭ই নভেম্বর ১৯১৩–৪ঠা জানুয়ারি ১৯৬০) উত্তরাধুনিক সাহিত্যের একজন বলিষ্ঠ লেখক, ঔপন্যাসিক। সাহিত্যে যারা নোবেল প্রাইজ পেয়েছেন তাদের মধ্যে আলবেয়ার কাম্যু অন্যতম এবং তিনি মাত্র ৪৩ বছর বয়সে নোবেল প্রাইজ লাভ করেন। তার প্রধান সাহিত্যকর্মের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- The Outsider (১৯৪২), The Plague (১৯৪৭), The Myth of Sisyphus ( ১৯৪২), The Fall

আলবেয়ার কাম্যু : মানবজীবনের অন্তঃসারশূন্যতা ও অস্তিত্বের সংকট Read More »

ইলিশ মাছে ত্রিশ কাটা

তখন দুপুর। লাঞ্চ টাইম। রাজধানীর হাতিরপুলের তিতুমির হোটেলের সব টেবিল খদ্দেরে পূর্ণ। টেবিলে টেবিলে খাবার যোগান দিতে ৩ জন মেসিয়ার গলদঘর্ম। ৭ নম্বর টেবিলে খদ্দেররা ভাতের খালি প্লেট নিয়া বসে আছে; ৩ নম্বর টেবিলে টেবিলে ভাত দেয়া হলেও তরকারী দেয়া হয়নি; ৯ নম্বর টেবিলে কাচ্চি দেয়া হয়েছে তো সালাদ দেয়া হয়নি; ১৪+১৩ নম্বর টেবিল এক

ইলিশ মাছে ত্রিশ কাটা Read More »